দিনে ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা, জানালেন বিজয়

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে নিয়মিত অনুভূতি প্রকাশের ওপর গুরুত্ব দেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার প্রতি নিজের ভালোবাসার কথা নাকি দিনে ১০ থেকে ১৫ বারও বলেন তিনি। শুধু নিজেই ভালোবাসার কথা জানান না, বিজয়কেও তার অনুভূতি মুখে প্রকাশ করতে মনে করিয়ে দেন রাশমিকা।

সম্প্রতি প্রখর গুপ্তর একটি পডকাস্টে একসঙ্গে হাজির হয়েছিলেন বিজয় ও রাশমিকা। সেখানে তাদের সম্পর্ক, বিয়ে এবং দাম্পত্য জীবনে ভালোবাসা ধরে রাখার নানা বিষয় নিয়ে কথা বলেন তারা।

রাশমিকার মতে, সম্পর্ক যত পুরোনোই হোক না কেন, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের অভ্যাস ধরে রাখা জরুরি। অনেক সময় দীর্ঘদিনের সম্পর্কে মানুষ ধরে নেন, সঙ্গী এমনিতেই জানেন যে তিনি ভালোবাসেন। কিন্তু এভাবেই ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে।

স্ত্রীর এই অভ্যাসের কথা জানাতে গিয়ে বিজয় বলেন, রাশমিকা তাকে দিনে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন। একই সঙ্গে তাকেও নিজের অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করেন তিনি।

বিজয়ের ভাষ্য, তিনি মনে মনে সবসময়ই অনুভব করেন যে রাশমিকাকে ভালোবাসেন। তাই আলাদা করে বারবার তা বলার প্রয়োজন আছে বলে মনে করতেন না। তবে রাশমিকা তাকে বুঝিয়েছেন, ভালোবাসা শুধু অনুভব করলেই হয় না, কখনো কখনো তা মুখেও প্রকাশ করা প্রয়োজন।

  • Related Posts

    ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

    বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার সহশিল্পী ‘রূপা’ ছবির অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে বিনোদনপাড়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গোবিন্দ ও কোমলকে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজার…

    বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

    বিনোদন ডেস্ক  : বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক সম্মতিতেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন এই তারকা জুটি। রবিবার নিজেদের ফেসবুক পোস্টে বিচ্ছেদের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দিনে ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা, জানালেন বিজয়

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 2 views
    দিনে ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা, জানালেন বিজয়

    ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 3 views
    ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

    ‘বিগ থ্রি’-র আপত্তির মুখে সরে এলো আইসিসি

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 3 views
    ‘বিগ থ্রি’-র আপত্তির মুখে সরে এলো আইসিসি

    টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 3 views
    টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা

    ‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 11 views
    ‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 13 views
    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত