মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ‘এটা আমাদেরই গল্প’–এর সাফল্যের পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটির প্রথম পর্ব মুক্তির পরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

গত বুধবার দুপুর ১২টায় চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় ধারাবাহিকটির। মুক্তির ২৩ ঘণ্টার মধ্যেই প্রথম পর্বের ভিউ ছাড়িয়েছে ৪৭ লাখ।

ইউটিউবের মন্তব্যের ঘরেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ‘এটা আমাদেরই গল্প’–এর পর নতুন ধারাবাহিকটির জন্য অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন। অভিনয়শিল্পী ও নির্মাতাদেরও প্রশংসা করেছেন দর্শকেরা।

‘এটা আমাদেরই গল্প’–এ অভিনয় করে আলোচনায় আসা দীপা খন্দকার, খায়রুল বাসার ও মনিরা মিঠুসহ কয়েকজন অভিনয়শিল্পী নতুন ধারাবাহিকটিতেও রয়েছেন। তবে এবারের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। তাঁদের সঙ্গে তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসারও অভিনয় করছেন।

দীর্ঘ বিরতির পর একই ধারাবাহিকে ফিরেছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। নব্বইয়ের দশকে একসঙ্গে কাজ করা এই দুই অভিনয়শিল্পী পরে ‘লাল নীল বেগুনি’ ও ‘সাঙরিলা’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। সর্বশেষ ২০১৩ সালে ‘সাঙরিলা’য় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। প্রায় ১৩ বছর পর আবার একই নাটকে ফিরেছেন তাঁরা।

ধারাবাহিকটির প্রথম লটে ১০ পর্বের শুটিং হয়েছে। বর্তমানে ঢাকার উত্তরায় দ্বিতীয় লটের শুটিং চলছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে এই লটে আরও ১৮ পর্বের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। মোট ৫২ পর্বে শেষ হবে ‘ফিরে আসার গল্প’।

প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নতুন পর্ব প্রকাশ হবে।

  • Related Posts

    অভিষেককে ক্যারিয়ার নিয়ে কী শিখিয়েছিলেন শাহরুখ? জানালেন পুরোনো গল্প

    বিনোদন ডেস্কঃ বলিউডে অভিষেক বচ্চনের পথচলায় শাহরুখ খানের প্রভাব যে বেশ গভীর, তা নতুন করে জানালেন খোদ অভিষেক। অভিনয়ে পা রাখার আগেই শাহরুখের কাছ থেকে পাওয়া একটি সহজ পরামর্শ আজও…

    সালমান খানের নামে আকাশচুম্বী ভবন

    বিনোদন ডেস্কঃ বলিউডের সুপারস্টার সালমান খানের নাম এবার যুক্ত হতে যাচ্ছে ভারতের চণ্ডীগড়ের এক বিশাল ও বিলাসবহুল আবাসিক প্রকল্পের সঙ্গে। স্থানীয় ও আন্তর্জাতিক আবাসন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সেখানে নির্মাণাধীন একটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 2 views
    মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 1 views
    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া

    র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 2 views
    র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল

    ঋণ ব্যবস্থাপনায় প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 2 views
    ঋণ ব্যবস্থাপনায় প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম

    ইরান যুদ্ধে ৮১ আকাশযানের ক্ষতি, ৪৫ বিলিয়ন ডলার ব্যয়; কংগ্রেসের প্রতিবেদনে কী আছে

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 2 views
    ইরান যুদ্ধে ৮১ আকাশযানের ক্ষতি, ৪৫ বিলিয়ন ডলার ব্যয়; কংগ্রেসের প্রতিবেদনে কী আছে

    হুতিদের তিন ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের দাবি সৌদি জোটের

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 3 views
    হুতিদের তিন ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের দাবি সৌদি জোটের