ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। পর্যায়ক্রমে ২৭ মে পঞ্চম ধাপের ভোটের মধ্য দিয়ে শেষ হবে এ নির্বাচনের ভোটগ্রহণ।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। এ ছাড়া চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে সোমবার সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়।

সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্ধারিত পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

  • Related Posts

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    ডেস্ক নিউজঃ তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার নেতৃত্বে…

    ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, শিল্প…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 12 views
    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 8 views
    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 8 views
    বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 14 views
    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 10 views
    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 10 views
    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪