ঢাকা থেকে রিয়াদগামী ৮ ফ্লাইট বাতিল, বিমানের দুটির বিষয়ে জানাবে আজ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর এখন পর্যন্ত বাংলাদেশ বিমানসহ চারটি এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটের বিষয়ে আজ সোমবার দুপুর ১২টায় বিস্তারিত জানাবে এয়ারলাইনসটি।

গতকাল রবিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানায়।

বাতিল হওয়া আটটি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের দুটি ও ইউএস বাংলার একটি ফ্লাইট রয়েছে। আর সৌদি এয়ারলাইনসের রয়েছে তিনটি ও রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট।

গত শনিবার রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন।

এদিকে হামলার ঘটনায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় স্বাভাবিক হওয়ার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আজ সোমবার ও পরদিন মঙ্গলবারের ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। ফ্লাইট এবং সময়সূচি সম্পর্কে আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুঃখ প্রকাশ করেছে।

  • Related Posts

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    ডেস্ক নিউজঃ তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার নেতৃত্বে…

    ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, শিল্প…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 12 views
    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 8 views
    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 8 views
    বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 14 views
    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 10 views
    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 10 views
    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪