রাশিয়ায় হামলা চালালে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে কিয়েভের একের পর এক হামলা বন্ধ না হলে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করা এবং ইউরোপীয় দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনাকাটা স্থগিত করার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার (১২ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউরোপীয় দুজন কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন থেকে সপ্তাহান্তে ইউক্রেন ও ইউরোপের কর্মকর্তাদের কাছে এই সতর্কবার্তা পাঠানো হয়, যার মধ্যে মার্কিন সামরিক বাহিনী থেকে সরাসরি ইউক্রেনীয় কমান্ডারদের কাছে পাঠানো বার্তাও অন্তর্ভুক্ত রয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস প্রথম গোয়েন্দা তথ্য ও অস্ত্র কেনাকাটা স্থগিতের হুমকির বিষয়টি প্রকাশ করে।

রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনীয় হামলায় অত্যন্ত ক্ষুব্ধ ট্রাম্প আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য এই সংঘাতকে দায়ী করে আসছেন এবং উভয় পক্ষকে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে ‘জ্বালানি যুদ্ধবিরতির’ ঘোষণা দিয়েছেন, তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির জন্য একটি চমক ছিল বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়।

ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অস্ত্র ক্রয় বন্ধ হলে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে। বিশেষ করে মার্কিন গোয়েন্দা তথ্যের মাধ্যমে রুশ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের অবস্থান জানা যায় এবং পিইউআরএল প্রক্রিয়ার মাধ্যমে কেনা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ বন্ধ হলে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।

এর আগে ২০২৫ সালের মার্চ মাসে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডার পর সাময়িকভাবে গোয়েন্দা তথ্য সরবরাহ স্থগিত করেছিল মার্কিন প্রশাসন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ডিজেল চুক্তি এবং ট্রাম্পের পক্ষ থেকে ইউক্রেনের নতুন নেতা নির্বাচনের পরামর্শের পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত রূপ ধারণ করেছে।

সূত্র: সিএনএন

  • Related Posts

    উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

    আন্তর্জাতিক ডেস্ক : লেবানন সীমান্তসংলগ্ন উত্তর ইসরায়েলে বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আগে থেকে পড়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত। ঘটনার পর…

    ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূতকে কেন বরখাস্ত করতে চাইছেন ট্রাম্প?

    আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে বরখাস্ত করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসার পর এ বিষয়ে ভাবছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 0 views
    উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

    কিশোরী তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 0 views
    কিশোরী তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 0 views
    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 2 views
    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    শাহরুখে শুরু, সালমানে শেষ

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 2 views
    শাহরুখে শুরু, সালমানে শেষ

    হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

    • By admin admon
    • অক্টোবর ১২, ২০২৬
    • 12 views
    হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ