টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটির সামনে এবার তিন নম্বরে উঠে আসার সুযোগ তৈরি হয়েছে। ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকা হারায় দুই দলের ব্যবধান কমেছে। পরের টেস্টেও অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে তিনে উঠে আসতে পারে বাংলাদেশ।

বিডিক্রিকটাইমের প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের শুরুতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শীর্ষ পাঁচে থাকার লক্ষ্য জানিয়েছিলেন। প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্সে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ চারের মধ্যে রয়েছে বাংলাদেশ। এবার তিনে ওঠার সম্ভাবনাও তৈরি হয়েছে, যা ফাইনালে খেলার স্বপ্নকে আরও উজ্জ্বল করতে পারে।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা পাঁচটি এবং বাংলাদেশ ছয়টি টেস্ট খেলেছে। দুই দলই তিনটি করে ম্যাচ জিতেছে এবং দুটি করে ম্যাচ হেরেছে। তবে বাংলাদেশের একটি ম্যাচ ড্র হয়েছে, দক্ষিণ আফ্রিকার কোনো ম্যাচ ড্র হয়নি।

আগামী ১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট। ওই ম্যাচ ড্র হলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের হার কমে বাংলাদেশের সমান ৫৫.৫৬ শতাংশ হবে। আর অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের হার নেমে আসবে ৫০ শতাংশে। সে ক্ষেত্রে বাংলাদেশ উঠে আসবে তৃতীয় স্থানে এবং দক্ষিণ আফ্রিকা নেমে যাবে চতুর্থ স্থানে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি জয়ের জন্য দলগুলো ১২ পয়েন্ট পায়। মোট অর্জিত পয়েন্ট ও খেলা ম্যাচের ভিত্তিতে শতকরা হিসাবে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

চক্রের শেষ দিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স দুই দলের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড এবং পঞ্চম স্থানে থাকা ভারত।

  • Related Posts

    অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।…

    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    ক্রীড়া ডেস্ক : জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে পারল না বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে আফগানিস্তানের ৭ উইকেট তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

    • By Sara
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 8 views
    নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

    ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

    • By Sara
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 6 views
    ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

    ইসরায়েলে সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ

    • By Sara
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 7 views
    ইসরায়েলে সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ

    নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার, দুই নারীসহ আটক ১১

    • By Sara
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 7 views
    নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার, দুই নারীসহ আটক ১১

    টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের

    • By Sara
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 4 views
    টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের

    অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 4 views
    অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ