মৌসুমীকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তার ছেলে ফারদিন এহেসান স্বাধীন। নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত কনটেন্ট সরিয়ে না নিলে উকিল নোটিশ পাঠানোর পাশাপাশি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর পুত্র ফারদিন।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ সতর্কবার্তা দেন ফারদিন। স্ট্যাটাসে তিনি লেখেন, ২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেট করে বাসায় যাও। এইসব ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।

ফারদিনের ওই পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা যায়। তার অভিযোগ, পেজ দুটিতে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। পোস্টের সঙ্গে একটি ভিডিওর লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি আর পাওয়া যায়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমীকে নিয়ে একটি অভিযোগ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন অভিনেতা ওমর সানী।

ওমর সানী জানান, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি মিথ্যা ও বানোয়াট।

এদিকে, ফারদিনের ফেসবুক পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে ছেলেকে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানী। মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

  • Related Posts

    ৪০ বছর পর একসঙ্গে, কেমন জমল হৃতিক-রজনীকান্ত রসায়ন

    বিনোদন ডেস্কঃ সিনেমা হলে ভক্তদের চরম উন্মাদনা আর উল্লাসের মধ্য দিয়ে আজ মুক্তি পেল রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। এর আগে থেকেই গুঞ্জন ছিল যে সিনেমাটিতে মোহনলাল, জ্যাকি…

    ‘চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী

    বিনোদন ডেস্ক : স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিরুদ্ধে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৪০ বছর পর একসঙ্গে, কেমন জমল হৃতিক-রজনীকান্ত রসায়ন

    • By admin admon
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 1 views
    ৪০ বছর পর একসঙ্গে, কেমন জমল হৃতিক-রজনীকান্ত রসায়ন

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

    • By admin admon
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 3 views
    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

    মৌসুমীকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

    • By admin admon
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 3 views
    মৌসুমীকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

    আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল

    • By admin admon
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 4 views
    আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল

    ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

    • By admin admon
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 10 views
    ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু