রোহিঙ্গা-বিদেশিদের নামে ৫৫ ভুয়া জন্মসনদ তৈরি, কর্মকর্তার দাবি ‘ফাঁসানো হচ্ছে’

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে ৫৫টি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের দুই কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার ঠিকানা ব্যবহার করে এসব সনদ নিবন্ধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এক ইউপি সদস্য। তবে অভিযোগ অস্বীকার করে এক কর্মকর্তা দাবি করেছেন, তাঁদের ফাঁসানো হচ্ছে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, গত ১৬ থেকে ২১ জুলাইয়ের মধ্যে ৫৫ জন বিদেশি নাগরিক ও ভুয়া ব্যক্তির নামে জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ ও সনদ ইস্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, এলমিনা সুজি, মেরি জায়েদ, রুবেল আইচ, জেহেরিশ গনি মেহেক ও জিটুনা ত্রিপুরাসহ বিভিন্ন নামের ব্যক্তিদের জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে। এসব সনদে জন্মস্থান হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজারের নাম উল্লেখ করা হয়েছে। আর স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার। এ ছাড়া বাঙালি নাম ব্যবহার করেও ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয়েছে। এমনকি একাধিক সনদে একই নাম ব্যবহারের অভিযোগও রয়েছে।

এ ঘটনায় মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রায়হান ফিরোজ ও হিসাব সহকারী মাহমুদা বেগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঠিকানা ব্যবহার করে বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ এবং সনদ ইস্যু করা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী মণ্ডল।

অভিযোগকারী ইউপি সদস্য আব্দুল বারী মণ্ডল জানান, জন্মনিবন্ধনে ব্যবহৃত এসব নাম ও ঠিকানার কোনো ব্যক্তিকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরাও এসব ব্যক্তিকে চেনেন না। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

জন্মনিবন্ধন একজন ব্যক্তির পরিচয় ও নাগরিক সেবা গ্রহণের গুরুত্বপূর্ণ নথি। যাচাই-বাছাই ছাড়া বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই কর্মকর্তা। প্রশাসনিক কর্মকর্তা রায়হান ফিরোজ দাবি করেন, পরিকল্পিতভাবে বিদেশি নাগরিক ও ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এসব আবেদন করা হয়েছে, যাতে তাঁদের ফাঁসানো যায়। সনদে ব্যবহৃত নাম ও ঠিকানার ব্যক্তিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নজরে আসার পর তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।

হিসাব সহকারী মাহমুদা বেগম জানান, এসব জন্মনিবন্ধনের আবেদনের সঙ্গে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিভিন্ন কাগজপত্র দেওয়া হয়েছিল। সেগুলোতে সিল ও স্বাক্ষর স্ক্যান করা ছিল। প্রথমে কাগজপত্র সঠিক মনে হওয়ায় তিনি সনদগুলো প্রিন্ট করেন। পরে ভালোভাবে যাচাই করে সেগুলো ভুয়া বলে বুঝতে পারেন।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন জানান, তিনি কম্পিউটার চালাতে জানেন না। এ কারণে জন্মনিবন্ধন-সংক্রান্ত সব কাজ প্রশাসনিক কর্মকর্তা রায়হান ফিরোজ করে থাকেন। নিবন্ধন কার্যক্রমের ওটিপি গ্রহণের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরটিও প্রশাসনিক কর্মকর্তা ব্যবহার করেন বলে জানান তিনি। এ ঘটনায় প্রশাসনিক তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান চেয়ারম্যান।

এ বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, বিদেশি নাগরিক ও ভুয়া ব্যক্তিদের নামে জন্মনিবন্ধন সনদ ইস্যুর বিষয়টি সম্প্রতি তাঁর নজরে এসেছে। এ ঘটনায় তদন্ত চলছে। অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার, দুই নারীসহ আটক ১১

    ডেস্ক নিউজ : প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দশমিনা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে নারী জেলেরা মা ইলিশ শিকারে নেমেছেন। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তেতুলিয়য়া নদীর বাশবাড়িয়া পয়েন্টে…

    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    ডেস্ক নিউজ : রংপুর বিভাগের জন্য অনুমোদিত ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি বিভাগীয় সদর থেকে সরিয়ে লালমনিরহাটে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 10 views
    ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

    বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 10 views
    বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

    মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 13 views
    মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 12 views
    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ

    রোহিঙ্গা-বিদেশিদের নামে ৫৫ ভুয়া জন্মসনদ তৈরি, কর্মকর্তার দাবি ‘ফাঁসানো হচ্ছে’

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 14 views
    রোহিঙ্গা-বিদেশিদের নামে ৫৫ ভুয়া জন্মসনদ তৈরি, কর্মকর্তার দাবি ‘ফাঁসানো হচ্ছে’

    চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 10 views
    চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে