২০৩১ পর্যন্ত রিয়ালে থাকছেন বেলিংহাম

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদেই থাকছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ইংলিশ তারকা মিডফিল্ডার।

২০২৩ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দিয়ে ২০২৮-২০২৯ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছিলেন বেলিংহাম। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য এবার দ্বিতীয় দফা চুক্তি বাড়ালেন। চুক্তি নবায়নের পাশাপাশি এই ইংলিশ আন্তর্জাতিক তারকার বেতন-ভাতাও বাড়ানো হচ্ছে, যা রিয়াল মাদ্রিদে তার দুর্দান্ত পারফরম্যান্স, প্রভাব ও গুরুত্বপূর্ণ ভূমিকারই স্বীকৃতি।

রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই বেলিংহাম নিজেকে একজন ‘গেম-চেঞ্জার’ হিসেবে প্রমাণ করেছেন। দানি কারভাহাল, মদ্রিচ কিংবা ক্রুসের মতো অভিজ্ঞ তারকারা বিদায় নেওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, রিয়ালের ড্রেসিংরুমে এখন ঠিক তেমন একজন যোগ্য নেতা হয়ে ওঠার সমস্ত সক্ষমতাই রয়েছে তার মাঝে।

গত মৌসুমের শেষের দিকেই চুক্তি নবায়নের আলোচনা শুরু হয়েছিল এবং প্রথম থেকেই দুই পক্ষ পুরোপুরি একমত ছিল। রিয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ রাজধানীর জীবনযাত্রার সঙ্গে বেলিংহাম নিজেকে ক্রমশ আরও গভীরভাবে মানিয়ে নিচ্ছেন। ক্লাবের প্রতি ২৯ বছর বয়সী মিডফিল্ডারের প্রতিশ্রুতি নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই; সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকরাও মাঠে তাঁর অক্লান্ত পরিশ্রম এবং সতীর্থদের অনুপ্রাণিত করার ক্ষমতাকে দারুণভাবে মূল্যায়ন করে।

বেলিংহাম এখন তাঁর প্রথম মৌসুমের সেই চেনা ছন্দে ফিরে এসেছেন। কাঁধের অস্ত্রোপচারের সমস্যা কাটিয়ে ওঠার পর গত মৌসুমের শেষ দিকেই তার পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি দেখা যায়, যা তিনি বিশ্বকাপেও প্রমাণ করেছেন।

কঠিন সময়ে দলের হাল ধরার জন্য বেলিংহাম নিজের অস্ত্রোপচার পিছিয়ে দিয়েছিলেন যার খেসারত শেষ পর্যন্ত তাকে মাঠের পারফরম্যান্সে দিতে হয়েছিল। তবে মরিনিয়োর আগমন বেলিংহামকে তার স্বাচ্ছন্দ্যময় পজিশনে ফিরিয়ে এনেছে।

মাঠে এমবাপে ঠিক পেছনে থেকে মুক্তভাবে খেলার স্বাধীনতা পেয়ে তার পারফরম্যান্স যেমন আরও উজ্জ্বল হয়েছে, তেমনই মাঠে তার গুরুত্বও বহুগুণ বেড়েছে। আক্রমনভাগ রক্ষণভাগ দুই জায়গাতেই সমানতালে নিজেকে উজাড় করে দিচ্ছেন বেলিংহাম।

Share this news as a Photo Card

  • Related Posts

    উইকেটশূন্য মুস্তাফিজ, বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু দুবাইয়ের

    খেলাধুলা ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরে হতাশার হার দিয়ে অভিযান শুরু করেছে দুবাই ক্যাপিটালস। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি। ম্যাচে চার ওভার বোলিং…

    তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান

    খেলাধুলা ডেস্কঃ রাইজিং স্টারস এশিয়া কাপে পাকিস্তান শাহীনসের কাছে হারল ভারত ‘এ’ দল। অধিনায়ক তিলক ভার্মার দুর্দান্ত সেঞ্চুরিও দলকে জেতাতে পারেনি। ৪৮ রানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান শাহীনস। কাতারের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

    দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 6 views
    বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

    সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 8 views
    সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 19 views
    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে মোশারফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ কোটি টাকার বেশি আত্মসাতের দাবি

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 42 views
    বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে মোশারফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ কোটি টাকার বেশি আত্মসাতের দাবি

    ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 17 views
    ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস
    ১৬ অক্টোবর ২০২৬

    ২০৩১ পর্যন্ত রিয়ালে থাকছেন বেলিংহাম

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob