ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ ক্লাব কর্তাদের নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমা চেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। তবে শেষ রক্ষা হয়নি, শাস্তিস্বরূপ ‘জরিমানা গুনতে হচ্ছে’ তাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবিসি জানায়, গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়ার পর মিক্সড জোনে ক্লাব ম্যানেজম্যান্ট নিয়ে তীর্যক মন্তব্য করে বসেন লিসান্দ্রো। তার যুক্তি— গ্রীষ্মের দল বদলে ম্যানচেস্টার ইউনাইটেড পর্যাপ্ত খরচ করেনি এবং ভালো মানের প্লেয়ার ভেড়ায়নি। যার খেসারত দিতে হচ্ছে ক্লাবকে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি ইউনাইটেড, মূলত এ নিয়েই ক্ষোভ লিসান্দ্রোর। প্রকাশ্যে এভাবে আক্রমণ করায় বৃহস্পতিবার মার্তিনেজের ডাক পড়ে কর্মকর্তাদের সামনে এবং তাদের সঙ্গে আলোচনার পর সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থনা করতে চাই।’

লিসা আরও বলেন, ‘আজ আমি ক্লাবের কর্তা ও প্রধান কোচের সঙ্গে দেখা করেছি। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে, সেখানে আমরা নিজেদের চিন্তা-ভাবনা প্রকাশ করেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা হয়েছে তা নিয়ে কথা বলেছি। সবাই জানে আমি খুবই আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলই আমার জীবনের সবকিছু। ওই হারের কারণে আমি খুব হতাশ ছিলাম, আর সেকারণেই ওইমুহূর্তে আমার যা মনে হয়েছিল তাই প্রকাশ করি, যা হয়তো সঠিক ছিল না, এবং তাই আমি ক্ষমা চাই।’

২০২২ সালের গ্রীষ্মকাল থেকে ম্যান ইউনাইটেডে খেলছেন মার্তিনেজ। প্রিমিয়ার লিগের এই ক্লাবটির সঙ্গে এই মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে তার। তবে চুক্তিটি আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলেও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী মার্তিনেজ মৌসুমের শেষেই ম্যান ইউনাইটেড ছাড়ার পরিকল্পনা করছেন।

নির্ভরযোগ্য সাংবাদিক জেমি জ্যাকসনের লেখা ওই প্রতিবেদনে বলা হয়, আগামী গ্রীষ্মে চুক্তি শেষ হতে চলায় লিসান্দ্রোর এই বিস্ফোরক মন্তব্য মূলত দলবদলের প্রক্রিয়া ত্বরান্বিত করারই একটি কৌশল।

ফ্ল্যাশস্কোরে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে প্রখ্যাত সাংবাদিক ডিন জোন্স জানিয়েছেন, মার্তিনেজকে দলে নিতে আগ্রহী আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে মার্তিনেজ নিজেও আগ্রহী বলে জানা গেছে।

  • Related Posts

    বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা

    খেলাধুলা ডেস্কঃ ফোলারিন বালোগানের লাল কার্ডকাণ্ড এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত হস্তক্ষেপকে কেন্দ্র করে সৃষ্ট নজিরবিহীন বিতর্ক এড়াতে এবার কোমর বেঁধে নেমেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপে ঘটে যাওয়া সেই…

    চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

    ক্রীড়া ডেস্ক : রোমার মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগে ১০০ ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। বর্তমানে তার বয়স ২৭ বছর। এই বিশেষ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 1 views
    বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা

    ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 6 views
    ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ

    তিন বিভাগে বৃষ্টির আভাস

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 7 views
    তিন বিভাগে বৃষ্টির আভাস

    সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 6 views
    সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের

    দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 6 views
    দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

    ‘কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ’

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 6 views
    ‘কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ’