পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ নবম জাতীয় বেতনকাঠামোর আওতার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের কিছু ভাতা নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, মূল বেতনের শতাংশের ভিত্তিতে দেওয়া এসব ভাতা পরবর্তী আদেশ না আসা পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতন অনুযায়ী হিসাব করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে রবিবার (১৮ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা পান, কিন্তু সেসব ভাতা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাভুক্ত নয়, তাঁদের ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর হবে।

অর্থাৎ নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এর আওতার বাইরে থাকা ভাতাগুলো নতুন মূল বেতনের ভিত্তিতে বাড়বে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতেই এসব ভাতা দেওয়া হবে।

এর আগে দীর্ঘ ১১ বছর পর গত ১৯ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়।

নতুন বেতনকাঠামো ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে বিদ্যমান মূল বেতনের ভিত্তিতে নতুন বেতন সমন্বয় করা হবে।

তবে নতুন প্রজ্ঞাপনের ফলে বেতনকাঠামোর আওতার বাইরে থাকা শতাংশভিত্তিক ভাতাগুলো আপাতত আগের মূল বেতনের হিসাবেই বহাল থাকবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

    প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুর…

    দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

    ডেস্ক নিউজঃ রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে মুহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বাসায় সিলিং ফ্যানের সঙ্গে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

    প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

    পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

    • By admin admon
    • অক্টোবর ২০, ২০২৬
    • 3 views
    পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

    দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

    • By admin admon
    • অক্টোবর ২০, ২০২৬
    • 4 views
    দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

    সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন, ছেলে গ্রেপ্তার

    • By admin admon
    • অক্টোবর ২০, ২০২৬
    • 7 views
    নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন, ছেলে গ্রেপ্তার

    ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

    • By admin admon
    • অক্টোবর ২০, ২০২৬
    • 4 views
    ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন