মাছ ধরার নৌকায় করে মিসাইলসহ অন্যান্য অস্ত্র আনছে হুথিরা

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : মাছ ধরার নৌকাসহ বিভিন্ন ধরনের জলযান ব্যবহার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিসাইল, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করছে বলে অভিযোগ করেছে সৌদি সমর্থিত সামরিক জোট। এ কাজে নৌকার মালিকদের সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে জোটটি।

সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি জোটের জয়েন্ট ফোর্স কমান্ড জানায়, সমুদ্রপথে চার ধরনের নৌকা ব্যবহার করে অস্ত্র চোরাচালান করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ইয়েমেনের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে। একই সঙ্গে দেশটির বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

বিবৃতিতে নৌকার মালিকদের সতর্ক করে বলা হয়, হুথি বিদ্রোহীরা যেন অস্ত্র পাচারের কাজে তাদের নৌযান ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এর আগে গত সপ্তাহে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, আঞ্চলিক একটি পরাশক্তির কাছ থেকে হুথিরা আধুনিক অস্ত্রের প্রযুক্তি পেয়েছে।

সৌদি জোটের দাবি, হুথিরা এসব অস্ত্র ভূগর্ভস্থ স্থাপনা, সুড়ঙ্গ এবং পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখছে। পরে সেখান থেকে অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে।

এদিকে চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যাত্রীবাহী বিমান, সাবমেরিন ও মাছ ধরার নৌকা ব্যবহার করে হুথিদের কাছে অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে।

  • Related Posts

    ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩

    আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের এক রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন।…

    বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক অবস্থানের মধ্যেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 7 views
    দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

    মাছ ধরার নৌকায় করে মিসাইলসহ অন্যান্য অস্ত্র আনছে হুথিরা

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 4 views
    মাছ ধরার নৌকায় করে মিসাইলসহ অন্যান্য অস্ত্র আনছে হুথিরা

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 7 views
    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

    রোনালদোর বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ম্যানইউ কোচ

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 4 views
    রোনালদোর বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ম্যানইউ কোচ

    মালদ্বীপের জালে ৩৩ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 5 views
    মালদ্বীপের জালে ৩৩ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

    টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 5 views
    টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য