নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে পিসিবি

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ ভারতের সঙ্গে চলমান বৈরীতার কারণে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে সরে আসার পর নতুন করে নিজেদের একটি লিগ চালু করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ‘হংকং সিক্সস’-এর আদলে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি ছয়জনের দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকায় পিসিবি তাদের পরিধি আরও বিস্তৃত করতে যাচ্ছে। তারা নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং দর্শকদের আরও আনন্দদায়ক ও আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে চায়। পিএসএলের একটি পডকাস্টে কথা বলার সময় লিগটির প্রধান নির্বাহী সালমান নাসির জানান, মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি একটি নতুন ছয়জনের টুর্নামেন্ট নিয়ে কাজ করছে, যার নাম হবে ‘পিএসএল সিক্সস’।

তিনি বলেন, এখনও চূড়ান্ত কিছু হয়নি, তবে বেশ কিছু চমৎকার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি হলো ‘পিএসএল সিক্সস’ নামে ছয়জনের টুর্নামেন্ট, যা অফ-সিজনে আয়োজন করা হবে। আমরা এটি চালু করার সম্ভাবনা খতিয়ে দেখছি। নিয়মিত আয়োজিত হলে এটি দর্শকদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর, আনন্দদায়ক ও আকর্ষণীয় হয়ে উঠবে।

এই কর্মকর্তা আরও বলেন, আমরা হয়তো ছোট স্টেডিয়াম বা ছোট শহরগুলোতেও যেতে পারি, যেখানে এখন পর্যন্ত পিএসএল নিয়ে যাওয়া সম্ভব হয়নি, অথচ সেখানকার দর্শকরা ক্রিকেট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই ছোট পরিসরের কোনো আয়োজন করা সম্ভব হতে পারে, সেই বিষয়টিই খতিয়ে দেখছি।

‘হংকং সিক্সস’-এ বিশ্বের বিভিন্ন দেশের দলগুলো অংশ নেয়, কিন্তু এই টুর্নামেন্টটি পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিভিন্ন দেশের পরিবর্তে বিভিন্ন শহর ও অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলগুলো অংশ নেবে।

উল্লেখ্য, ‘হংকং সিক্সস’-এর ইতিহাসে পাকিস্তান সবচেয়ে সফল দল। ১৯৯২ সালে এই টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে তারা ছয়বার শিরোপা জিতেছে এবং বর্তমানেও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। টুর্নামেন্টটির পরবর্তী আসর ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    এবিজি স্পোর্টস সিটির অন্যরকম দিন

    খেলাধুলা ডেস্কঃ এবিজি স্পোর্টস সিটিতে কত উৎসবই না হয়েছে। ফুটবল, ক্রিকেট, বক্সিংসহ আরও নানা আয়োজনে এখানে দর্শকরা মুগ্ধ হয়েছেন। আন্তর্জাতিক উৎসবও দেখেছেন। তবে আজ এক অন্যরকম আয়োজনে মেতে উঠতে যাচ্ছে…

    মাঠে ফের বিতর্কের জন্ম দিলেন নেইমার

    খেলাধুলা ডেস্কঃ মাঠে নেমে আলোচনার জন্ম দেওয়া যেন নেইমার জুনিয়রের জন্য নতুন কিছু নয়। এবার সান্তোসের হয়ে খেলতে নেমে বিতর্কের জন্ম দিলেন তিনি। মুখের ওপর হাত রেখে প্রতিপক্ষকে কিছু একটা বলেছিলেন। অভিযোগ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

    টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

    ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 0 views
    ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

    কারও সঙ্গে শত্রুতা নেই, কেন আমার ওপর হামলা হলো: টাইগার শ্রফ

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 3 views
    কারও সঙ্গে শত্রুতা নেই, কেন আমার ওপর হামলা হলো: টাইগার শ্রফ

    স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 5 views
    নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

    সম্পূর্ণ এআই দিয়ে তৈরি চীনের প্রথম সিনেমা মুক্তি পেল

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 5 views
    সম্পূর্ণ এআই দিয়ে তৈরি চীনের প্রথম সিনেমা মুক্তি পেল