স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ট্রেনের ধ্বংসাবশেষের মধ্যে আরও মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে দুটি ট্রেনের পেছন দিক থেকে সংঘর্ষ হয়। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার কিছু পর মোরার ও উর্দা শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেন জড়িত ছিল। একটি ট্রেন মাদ্রিদ থেকে সেভিলের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি রেললাইনসংলগ্ন ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ ও ট্রেনের ভাঙা বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে থাকতে দেখা গেছে।

কাস্তিলা-লা মাঞ্চা অঞ্চলের এক মুখপাত্র জানিয়েছেন, ইরিওর ট্রেনে ১৪৭ জন এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।

এক যাত্রী স্থানীয় একটি বেতারকে জানান, সংঘর্ষের সময় তারা প্রচণ্ড শব্দ শুনতে পান। প্রায় ১০ সেকেন্ড ধরে বিকট শব্দ হচ্ছিল। তার মনে হয়েছিল, ট্রেনটি লাইনচ্যুত হতে যাচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার কারণে রাজনৈতিক দলগুলোও নির্বাচনী প্রচারের কর্মসূচি বাতিল করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। একই রেলপথে এক বছরের মধ্যে দ্বিতীয় বড় দুর্ঘটনা দেশটির রেল অবকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    পাকিস্তানের তারবেলা বাঁধের ধস : আকস্মিক বন্যা পরিস্থিতি

    আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নির্মাণাধীন তারবেলা বাঁধের পঞ্চম সম্প্রসারণ প্রকল্পে (টি-৫) পাথরের স্তর বা সুরক্ষা বাঁধ ধসে পড়ার পর সেখানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (৯…

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত মানার আহ্বান ইরানের

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে সাতটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, তেহরানের দেওয়া শর্তগুলো মেনে নিয়ে যুদ্ধ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 10 views
    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 14 views
    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 16 views
    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 29 views
    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 51 views
    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 33 views
    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা
    ২৮ অক্টোবর ২০২৬

    স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob