সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার আজারবাইজানের বাকুতে সিঙ্গাপুরের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছে তারা।

নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ১২তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। ম্যাচ ১-১ সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এর আগে শেষ ৩২’র ম্যাচে সেশেলসের বিপক্ষে বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। নকআউট পর্বে টিয়ার ‘এ’তে আছে ৩২ গ্রুপের চ্যাম্পিয়ন ৩২ দল। তাদের মধ্যে চলবে চ্যাম্পিয়ন তথা ১ নম্বর হওয়ার লড়াই। টিয়ার ‘বি’তে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ৩২ দল। তারা খেলবে ৩৩তম পজিশনের ফাইনাল। বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করেছে ৫ নম্বরে থেকে। পঞ্চমস্থানে থাকা ৩২ দল টিয়ার ‘ই’তে।  সেখানে শেষ-৩২ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশ। তারপর কোয়ার্টার ও সেমিফাইনাল। এই দলগুলোর মধ্যে ১২৯তম পজিশনের ফাইনালের লড়াই চলছে।

বাংলাদেশ ছিল ছয় দলের ‘জি’ গ্রুপে। প্রতিপক্ষ ছিল ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। গ্রুপ পর্বের পাঁচ এক জয়, দুই ড্র ও দুই হারে বাংলাদেশের অর্জন ছিল ৫ পয়েন্ট। ফিফার এই প্রতিযোগিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, গ্রুপপর্ব শেষে কোনো দলই সরাসরি বাদ পড়বে না। প্রচলিত বিশ্বকাপের মতো শুধু নকআউট পর্বে ওঠা বা বিদায় নেওয়ার হিসাব এখানে নেই। বরং সব দলকে প্রতিযোগিতার শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ দেওয়া হয়েছে।

  • Related Posts

    বাংলাদেশকে হারিয়ে বাড়তি আয়ের স্বপ্ন স্যামির

    ক্রীড়া ডেস্ক : ক্রিকেটারদের বেতন কমেছে, কিন্তু মাঠের লড়াইয়ে কমতি রাখতে চান না ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। বরং বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে দলের আর্থিক ও ক্রিকেটীয় অবস্থান…

    লিড নিয়েও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : ফিফা অ-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে আজ বাংলাদেশের দুই ম্যাচ। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে লিড নিয়েও ৩-১ গোল ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। আর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

    • By Sara
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 6 views
    স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

    পাঁচ গ্রামে বাঘের পায়ের ছাপ, ড্রোন উড়িয়ে তল্লাশি, আতঙ্ক

    • By Sara
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 7 views
    পাঁচ গ্রামে বাঘের পায়ের ছাপ, ড্রোন উড়িয়ে তল্লাশি, আতঙ্ক

    সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 4 views
    সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

    মা হারালেন চিত্রনায়িকা পপি

    • By Sara
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 4 views
    মা হারালেন চিত্রনায়িকা পপি

    মাদারীপুর এলজিইডিতে টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ, পিডি বাবুল আখতারকে ঘিরে শতকোটি টাকার প্রশ্ন

    • By admin admon
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 15 views
    মাদারীপুর এলজিইডিতে টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ, পিডি বাবুল আখতারকে ঘিরে শতকোটি টাকার প্রশ্ন

    ভিজিটিং কার্ড বিতরণে অর্থ লেনদেনের অভিযোগ, সাব-রেজিস্ট্রার জাহিদ হাসানের বদলি ঘিরে প্রশ্ন

    • By admin admon
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 12 views
    ভিজিটিং কার্ড বিতরণে অর্থ লেনদেনের অভিযোগ, সাব-রেজিস্ট্রার জাহিদ হাসানের বদলি ঘিরে প্রশ্ন