প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

image_pdfSaveimage_print

জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়েছে। চার সদস্যের কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিমানের চিফকে (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে আছেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা এবং এর ফলে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ করতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বিজি-৩৭৭ ফ্লাইটে এ ত্রুটি দেখা দেয়।

  • Related Posts

    এলডিসি উত্তরণে আরও ৩ বছর পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)। ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ…

    টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই

    গাজীপুরের টঙ্গী মাজার বস্তি হোন্ডা রোড এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মোটরসাইকেল উদ্ধার করেছে সিবিআই। তাহসিফের বন্ধু শাহারিয়ার জামান দ্বীপের দেয়া তথ্য মতে গতকাল বৃহস্পতিবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এলডিসি উত্তরণে আরও ৩ বছর পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন

    এলডিসি উত্তরণে আরও ৩ বছর পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন

    প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

    প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

    টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই

    টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই

    সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

    সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

    জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    তাহসিফের সেই ‘বন্ধু’কে হেফাজতে নিয়েছে পিবিআই

    তাহসিফের সেই ‘বন্ধু’কে হেফাজতে নিয়েছে পিবিআই