মরদেহ উদ্ধার: থানায় তাহসিফের বাবার হত্যা মামলা

image_pdfSaveimage_print

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন তিনি।

 

থানার ডিউটি কর্মকর্তা আতিকুজ্জামান  এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি নৌ-পুলিশ তদন্ত করবে। তাহসিফে ব্যবসায়িক পার্টনার ও এলাকার ছোট ভাই শাহরিয়ার রেজ দীপের বিষয়েও নৌপুলিশ দেখছে।’

 

নৌ-পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেয়া হয়। পরে খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পকেটে থাকা আইফোনে একটি কল এলে তাহসিফের পরিচয় নিশ্চিত হওয়া যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

 

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষ করে বাসায় ফেরেন তাহসিফ। কিছু সময় পর দ্বীপ নামে এক সহকর্মীর সঙ্গে দেখা করার কথা বলে তিনি আবার বাসা থেকে বের হন। এরপর ২৮ অক্টোবর ‘আম্মু আমি আসছি’ লিখে শেষ একটি খুদে বার্তা পাঠালেও তিনি আর বাড়ি ফেরেননি।

 

এদিকে, ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে থাকার আলোচনায় আসার পর দীপকে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। যা তাহসিফের বলে নিশ্চিত করেন দীপ।

 

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পিবিআই তার বক্তব্যের বিভিন্ন অসংগতি যাচাই করে এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দীপকেও নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card

  • Related Posts

    তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি বলে জানিয়েছে…

    গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

    ডেস্ক নিউজঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 9 views
    দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত

    তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 9 views
    তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

    গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 7 views
    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 8 views
    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি, সব দলকে চিঠি দিচ্ছে ট্রাইব্যুনাল

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 9 views
    মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি, সব দলকে চিঠি দিচ্ছে ট্রাইব্যুনাল
    ৩১ অক্টোবর ২০২৬

    মরদেহ উদ্ধার: থানায় তাহসিফের বাবার হত্যা মামলা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob