ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : মিরপুর টেস্টের প্রথম ইনিংস শেষে লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ব্যাটারদের ব্যর্থতায় সেই লিড বড় করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। এতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

মাত্র ১৭০ রানের টার্গেট দিয়ে বড় কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জন ক্যাম্পবেল। দুজনেই বেশ সাবলীলভাবে ব্যাট করতে থাকেন।

টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে ১১২ রানের জুটি গড়েন এই দুই ওপেনার। ৪৯ রান করে সাজঘরে ফিরে যান ক্যাম্পবেল। এরপর দ্রুতই আউট হন তেগনারায়ন চন্দ্রপল।

এরপর ক্রিজে আসা কেভম হজকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে দলের জয় নিশ্চত করেন কিং। হজ ৩১ ও কিং ৮১ রানে অপরাজিত থাকেন। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করার পর ২৭ রানের লিড পায়। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলীয় ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।

এরপর নাঈম ও জাকের আলী মিলে প্রতিরোধ গড়েন। দুজনেই ১৮ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষে করেন। শনিবার (৩১ অক্টোবর) চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি জাকের। ২২ রান করেই সাজঘরে ফিরে যান তিনি।

তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন নাঈম। আউট হওয়ার আগে ৯১ বলে ৫২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ।

  • Related Posts

    গ্যাবনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ‘ই’ টায়ারের ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ই-টায়ারের…

    জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    ডেস্ক নিউজঃ জাতীয় যুব দিবস উপলক্ষে ৫ হাজার জনের চাকরির সুযোগ সৃষ্টি এবং কমপক্ষে ১০০ জনকে তাৎক্ষণিক চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দিবসটিকে ঘিরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 5 views
    অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল

    মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 1 views
    মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

    শত্রুর যেকোনো হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 4 views
    শত্রুর যেকোনো হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

    পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও মহাসড়কে শ্রমিকরা

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 5 views
    পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও মহাসড়কে শ্রমিকরা

    ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 2 views
    ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

    ২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে আদালতে তলব

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 1 views
    ২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে আদালতে তলব