সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ধর্মীয় অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার পর দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শুক্রবার (৩০ অক্টোবর) মদিনা অঞ্চলের আকাশেও হুথিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোটটি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের উত্তেজনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন এই জোট। অন্যদিকে, রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি জোট ও হুথিদের মধ্যকার সংঘাতও নতুন করে তীব্র হয়ে উঠছে।

সৌদি আরবের পূর্বাঞ্চল দেশটির অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এখানেই দেশটির অধিকাংশ তেল ও গ্যাসের মজুত রয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান কার্যালয়ও এই অঞ্চলে অবস্থিত। ফলে সেখানে ধারাবাহিক ড্রোন হামলার ঘটনায় জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত কয়েক সপ্তাহে পূর্বাঞ্চলে একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি অক্টোবরের শুরুতে একটি হামলায় সৌদি আরামকোর প্রধান কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর প্রকাশিত হয়।

এদিকে, শুক্রবার মদিনা অঞ্চলের আকাশে হুথিদের ছোড়া একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। তবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।

ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান যান। গুরুত্বপূর্ণ এই নগরীর আকাশে ড্রোন শনাক্ত ও ধ্বংসের ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

  • Related Posts

    শত্রুর যেকোনো হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

    আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে যেকোনো সম্ভাব্য শত্রু হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর)…

    ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি, অর্ধেক উদ্ধারের দাবি বাইন্যান্সের

    আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স জানিয়েছে, বড় ধরনের সাইবার হামলায় চুরি হওয়া অর্থের প্রায় অর্ধেক তারা জব্দ করতে সক্ষম হয়েছে। এই হামলায় প্রায় ৬৩০ কোটি ডলারের ডিজিটাল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চিলমারী নদীবন্দর প্রকল্পে পাইলের গভীরতা ও ব্যাস কমিয়ে কাজের অভিযোগ, ভুয়া MB-তে বিল উত্তোলন ও অর্থ ভাগাভাগির বিতর্কে প্রকল্প পরিচালক আবুল কালাম

    • By admin admon
    • নভেম্বর ১, ২০২৬
    • 8 views
    চিলমারী নদীবন্দর প্রকল্পে পাইলের গভীরতা ও ব্যাস কমিয়ে কাজের অভিযোগ, ভুয়া MB-তে বিল উত্তোলন ও অর্থ ভাগাভাগির বিতর্কে প্রকল্প পরিচালক আবুল কালাম

    গণপূর্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শ্রমিকের মজুরি কম দেওয়া ও পার্কের ফল বিক্রির টাকায় অনিয়মের অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ১, ২০২৬
    • 14 views
    গণপূর্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শ্রমিকের মজুরি কম দেওয়া ও পার্কের ফল বিক্রির টাকায় অনিয়মের অভিযোগ

    শ্রীমঙ্গলের ভূমি অফিস থেকে সিলেট জেলা প্রশাসন—শ্রীপদ দেবের শতকোটি টাকার সম্পদের অভিযোগ, একাধিক মামলা সত্ত্বেও পদোন্নতি নিয়ে বিতর্ক

    • By admin admon
    • নভেম্বর ১, ২০২৬
    • 15 views
    শ্রীমঙ্গলের ভূমি অফিস থেকে সিলেট জেলা প্রশাসন—শ্রীপদ দেবের শতকোটি টাকার সম্পদের অভিযোগ, একাধিক মামলা সত্ত্বেও পদোন্নতি নিয়ে বিতর্ক

    সংসদে সাউন্ড সিস্টেম বিপর্যয় ও অনিয়মের অভিযোগে নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে বদলি, তদন্তের মধ্যেই গণপূর্তের কঠোর পদক্ষেপ

    • By admin admon
    • নভেম্বর ১, ২০২৬
    • 24 views
    সংসদে সাউন্ড সিস্টেম বিপর্যয় ও অনিয়মের অভিযোগে নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে বদলি, তদন্তের মধ্যেই গণপূর্তের কঠোর পদক্ষেপ

    রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’

    রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’

    গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

    গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন