ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ ভালোবাসার মানুষকে বিয়ে করেন হিনা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়ালের। কিন্তু বিয়ের পরিকল্পনা ছিল না কখনোই। তবে মারণব্যাধি ক্যান্সার বদলে দেয় সব হিসাব। অসুস্থতার খবর জানার পরই প্রেমিককে বিয়ের সিদ্ধান্ত নেন হিনা। মজার বিষয় হলো, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে।

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার উপস্থাপনায় ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের বিয়ের অভিজ্ঞতা তুলে ধরেন হিনা। সেখানে তিনি জানান, তাদের বিয়ের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ আকস্মিক। আগে থেকে এ নিয়ে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। বরং নিজের শারীরিক অবস্থার অনিশ্চয়তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

হিনা বলেন, রকির সঙ্গে তার সম্পর্ক এক দশকেরও বেশি সময়ের। বর্তমানে তাদের একসঙ্গে পথচলার সময় প্রায় ১৩-১৪ বছর। দীর্ঘ এই সময়ে বিয়ের বিষয়টি কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি। কিন্তু তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা আমকে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

হিনা বলেন, আমার স্বাস্থ্যের যে পরিস্থিতি ছিল, তখন আমি ওকে বলেছিলাম, হয় তুমি সামনে এগিয়ে যাও, নিজের পছন্দমতো কাউকে বিয়ে করো, নয়তো আমাকেই বিয়ে করো। কারণ, আগামীকাল কী হবে, আমি জানি না।’

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, অসুস্থতার সময় রকির সামনে দুটি পথ খোলা রেখেছিলেন তিনি। রকি চাইলে নিজের জীবন নতুন করে সাজিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারেন, অথবা তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন। কারণ, ভবিষ্যতে কী ঘটবে, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না হিনা। শেষ পর্যন্ত রকি তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরপর দ্রুতই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখে স্মৃতিচারণা করেন হিনা। এ সময় সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ের অনুষ্ঠান সত্যিই মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল কি না। জবাবে হিনা জানান, সময়টা ১৫ মিনিটেরও কম ছিল।

অভিনেত্রীর ভাষ্য, ‘আসলে অনিশ্চয়তাই ছিল এর প্রধান কারণ। আমি জানতাম না সামনে কী ঘটতে যাচ্ছে। সত্যি বলতে, এমন অনিশ্চয়তা সবার জীবনেই আছে। তাই আমি বলেছিলাম, চলো, বিয়েটা করে ফেলি। ও বলেছিল, ঠিক আছে। বিয়ে নিয়ে ওর কখনো কোনো আপত্তি ছিল না।’

২০২৪ সালে হিনার তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার মধ্যেই ২০২৫ সালের জুনে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি ও রকি। মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর।

  • Related Posts

    নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

    বিনোদন ডেস্ক : অবশেষে দেশ থেকে বহিষ্কারের আদেশ থেকে সাময়িক স্বস্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) তিনি বম্বে হাইকোর্টকে জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে তার…

    ২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে আদালতে তলব

    বিনোদন ডেস্ক : সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলার জট যেন কিছুতেই কাটছে না বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। দীর্ঘদিন ধরে চলা এই আলোচিত মামলায় এবার নতুন করে আদালতের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 0 views
    নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

    ভুয়া বিল-ভাউচার ও প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণপূর্তে

    ভুয়া বিল-ভাউচার ও প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণপূর্তে

    পরীক্ষায় মানহীন প্রমাণিত ওষুধ বাজারে বিক্রির অভিযোগ, ব্যবস্থা নিতে নীরব ঔষধ প্রশাসন

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 108 views
    পরীক্ষায় মানহীন প্রমাণিত ওষুধ বাজারে বিক্রির অভিযোগ, ব্যবস্থা নিতে নীরব ঔষধ প্রশাসন

    ক্ষমতার পালাবদলেও বহাল রমজান খান, বদলি বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 28 views
    ক্ষমতার পালাবদলেও বহাল রমজান খান, বদলি বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ

    জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

    জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

    মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

    মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার