কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হুমায়ুন কবির

image_pdfSaveimage_print

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের (সিএইচওজিএম) প্রাক্কালে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

 

মঙ্গলবার (০৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 

অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জন’স-এ আয়োজিত এক বৈঠকে কমনওয়েলথের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় আয়োজিত এ বৈঠকে অংশ নিচ্ছেন।

 

বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের অগ্রগতি পর্যালোচনা এবং সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

 

‘একটি সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ১ থেকে ৪ নভেম্বরের ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির।

 

পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উচ্চপর্যায়ের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধানদের পর্যায়ের বৈঠকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের ফাঁকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত…

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর

    ডেস্ক নিউজঃআ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 9 views
    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    ঢাকায় পদায়ন ধরে রাখতে প্রভাব খাটানোর অভিযোগ, গণপূর্ত প্রকৌশলী শামসুল আরেফিনের সম্পদ অনুসন্ধানে দুদক

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 13 views
    ঢাকায় পদায়ন ধরে রাখতে প্রভাব খাটানোর অভিযোগ, গণপূর্ত প্রকৌশলী শামসুল আরেফিনের সম্পদ অনুসন্ধানে দুদক

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 11 views
    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর

    বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 8 views
    বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

    তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 8 views
    তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

    আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 12 views
    আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ