জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে মালয়েশিয়া। তাকে দিল্লির হাতে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালের প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইন বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে লিখিত জবাবে জানিয়েছেন, জাকির নায়েককে প্রত্যর্পণ না করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত রয়েছে। নতুন করে কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদনও পায়নি তারা।

পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য দেন। তিনি বলেন, ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক আবেদন কবে এসেছে এবং তাদের দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার আইন ও দ্বিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ করে কি না এসব বিষয়েও স্পষ্ট করেছেন।

ভারত প্রথমবার ২০১৮ সালের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। এরপর ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোট পাঠিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় নয়াদিল্লি।

গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে এ বিষয়টি আলোচনায় এসেছিল বলে সংবাদ প্রকাশিত হলে বিরোধী দলের নেতারা ব্যাখ্যা দাবি করেন। পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান জানতে চান, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে কী আলোচনা হয়েছে এবং কোনো সমঝোতা হয়েছে কি না। একই সঙ্গে ভারতের দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইনের শর্ত পূরণ করে কি না, তাও স্পষ্ট করার দাবি তোলেন তিনি।

অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে ভারত জাকির নায়েককে ফেরত চায়। তবে এসব অভিযোগ নিয়ে ভারতের অবস্থান এবং মালয়েশিয়ার আইনি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য রয়েছে বলে মনে করা হয়।

সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে মালয়েশিয়া সরকার কোনো প্রতিশ্রুতি দেয়নি।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলার, শীর্ষে ইলন মাস্ক

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রচার-প্রচারণার ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা কিনা দেশটির ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনের সর্বোচ্চ ব্যয়। স্বাধীন সংস্থা ওপেনসিক্রেটসের পূর্বাভাস অনুযায়ী, মোট ব্যয়…

    ভারতীয় হিমালয়ে তুষারপাতে ট্রেকারসহ নিখোঁজ ৮

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় অঞ্চলে ভারী তুষারপাত ও কম দৃশ্যমানতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় ট্রেকারসহ আটজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বত) আনাদোলু এজেন্সির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 0 views
    নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

    ম্যারাথনে দৌড়ানোর সময় পড়ে গিয়ে মারা গেলেন তরুণী

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 2 views
    ম্যারাথনে দৌড়ানোর সময় পড়ে গিয়ে মারা গেলেন তরুণী

    চট্টগ্রাম কাস্টমসে সাইফুল আলমের প্রভাবের অভিযোগ, একাধিক চালানে মিথ্যা ঘোষণায় পণ্য খালাসের চেষ্টা

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 14 views
    চট্টগ্রাম কাস্টমসে সাইফুল আলমের প্রভাবের অভিযোগ, একাধিক চালানে মিথ্যা ঘোষণায় পণ্য খালাসের চেষ্টা

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলার, শীর্ষে ইলন মাস্ক

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলার, শীর্ষে ইলন মাস্ক

    জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাজ্যে ভিসা নীতিতে পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 2 views
    যুক্তরাজ্যে ভিসা নীতিতে পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ