ঢাকায় আসছেন মুফতি তাকী উসমানি

image_pdfSaveimage_print

ইসলামী ডেস্কঃ মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি আইনজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি অর্থনীতিবিদ মুফতি মুহাম্মদ তাকী উসমানি এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তানের সাবেক এই বিচারপতির।

সফরকালে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্মেলন ও সেমিনারে অংশ নেবেন। সফর শেষে ২৮ নভেম্বর তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।

রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত ‘১৫তম সালানা দস্তারবন্দী মহাসম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মুফতি তাকী উসমানি।

এ ছাড়া ঢাকা সফরকালে দেশের আলেমদের বিভিন্ন প্রতিনিধিত্বশীল সম্মেলন ও সেমিনারে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

এ সফরে মুফতি তাকী উসমানির সঙ্গে থাকবেন পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব এবং দেশটির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাইরুল মাদারিস, মুলতানের মুহতামিম মাওলানা হানিফ জালন্ধরী।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকী উসমানি সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম, ফকিহ ও ইসলামি অর্থনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি বর্তমানে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি এবং ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামি আইনশাস্ত্র, অর্থনীতি, হাদিস ও সমকালীন বিভিন্ন বিষয়ে তার গবেষণা, লেখালেখি ও অবদান আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত।

  • Related Posts

    আজকের নামাজের সময়সূচি, ৪ নভেম্বর ২০২৬

    ইসলামিক ডেস্কঃ আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু দুপুর ১১টা ৪৫ মিনিটে। আসরের…

    পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

    পোশাকখাতে অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মাঠে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, মুখ খুললেন সেই গোলকিপার

    • By Sara
    • নভেম্বর ৪, ২০২৬
    • 2 views
    মাঠে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, মুখ খুললেন সেই গোলকিপার

    পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    • By Sara
    • নভেম্বর ৪, ২০২৬
    • 3 views
    পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    আজকের নামাজের সময়সূচি, ৪ নভেম্বর ২০২৬

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 16 views
    আজকের নামাজের সময়সূচি, ৪ নভেম্বর ২০২৬

    মাঠে সংঘর্ষে স্প্যানিশ স্ট্রাইকারের মৃত্যুতে মেসির শোক

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 16 views
    মাঠে সংঘর্ষে স্প্যানিশ স্ট্রাইকারের মৃত্যুতে মেসির শোক

    হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 14 views
    হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি

    মালিক-শ্রমিকপক্ষকে নিয়ে বৈঠকে শ্রম মন্ত্রণালয়

    মালিক-শ্রমিকপক্ষকে নিয়ে বৈঠকে শ্রম মন্ত্রণালয়