মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

image_pdfSaveimage_print

জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনাল বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে।

 

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে ৪৩ কোটি ঘনফুট। এতে সারা দেশে গ্যাসের স্বল্প চাপ দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকেরা।

 

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ২৫৪ কোটি ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা হয় ১৫৬ কোটি ৬০ লাখ ঘনফুট এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে ৯৭ কোটি ৪০ লাখ ঘনফুট।

 

দুপুর ২টায় মোট সরবরাহ কমে দাঁড়ায় ২১১ কোটি ঘনফুটে। এ সময় দেশীয় গ্যাসের সরবরাহ প্রায় অপরিবর্তিত থাকলেও এলএনজি সরবরাহ কমে ৫৪ কোটি ঘনফুটে নেমে আসে।

 

পেট্রোবাংলা গত ১ নভেম্বর জানিয়েছিল, সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

 

গত বছরের ডিসেম্বরেও এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

  • Related Posts

    শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত

    ডেস্ক নিউজঃ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। তাহসিফের শেয়ার করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেলিকপ্টারে…

    আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি

    ডেস্ক নিউজঃ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবারই (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৩৫ হাজার টাকায় ছাড়, পরে ধরা পড়ল ৭৬ লাখের রাজস্ব ফাঁকি: ঢাকা কাস্টমসে সাকিব আনামকে ঘিরে তোলপাড়

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 20 views
    ৩৫ হাজার টাকায় ছাড়, পরে ধরা পড়ল ৭৬ লাখের রাজস্ব ফাঁকি: ঢাকা কাস্টমসে সাকিব আনামকে ঘিরে তোলপাড়

    পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল

    পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল

    শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 3 views
    শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত

    আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 4 views
    আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি

    মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    হরমুজ প্রণালিতে ৪ তেল ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 4 views
    হরমুজ প্রণালিতে ৪ তেল ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের