ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

image_pdfSaveimage_print

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালের আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশের তথ্যমতে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শশীদল ইউনিয়নের পূর্বপাড়া আশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি ব্রিজের ওপর থেকে ১২ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় শফিউল আলম (২০), সালাউদ্দিন হোসেন সাগর (২২) ও আক্তার হোসেন (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পৃথক আরেক অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত মো. শহিদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া জিআর পরোয়ানাভুক্ত মো. সাইফুল ইসলাম (৩৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সামারি ট্রায়ালের জন্য পাঠানো ব্যক্তিরা হলেন—সুমন মিয়া (৫০), মো. আলমগীর (৩০), মো. হাসান (২৮), মো. আনোয়ার খান (২৯), মো. মালু মিয়া (২৫), মো. মোরশেদ (২৩), মো. জসিম (৩১), মো. আলীম (৪২), মো. রমজান (২৫), মেহেদী হাসান (১৯) ও মো. জসিম (৪৫)।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সবাইকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উদ্ধার করা মাদক ও অটোরিকশা পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

  • Related Posts

    ঘুষের অভিযোগে ইরফান আলী, বন্ড সুবিধার ফাইল আটকে অর্থ আদায়ের অভিযোগ; সম্পদের পাহাড় গড়ার দাবি

    বিশেষ প্রতিবেদকঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব কর্মকর্তা মোঃ ইরফান আলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতি…

    শিল্পকলা একাডেমিতে দূর্নীতির বরপূত্র ও ফ্যাসিস্ট পুনর্বাসনের মাস্টারমাইন্ড জাসদ নেতা শেখ এহসানুর রহমান।

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইনস্ট্রাক্টর (নাট্যকলা) শেখ এহসানুর রহমানের বিরুদ্ধে প্রশিক্ষণ বিভাগের অন-জব ট্রেনিংয়ের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। নথিপত্র অনুযায়ী, দুটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঘুষের অভিযোগে ইরফান আলী, বন্ড সুবিধার ফাইল আটকে অর্থ আদায়ের অভিযোগ; সম্পদের পাহাড় গড়ার দাবি

    • By admin admon
    • নভেম্বর ৫, ২০২৬
    • 3 views
    ঘুষের অভিযোগে ইরফান আলী, বন্ড সুবিধার ফাইল আটকে অর্থ আদায়ের অভিযোগ; সম্পদের পাহাড় গড়ার দাবি

    শিল্পকলা একাডেমিতে দূর্নীতির বরপূত্র ও ফ্যাসিস্ট পুনর্বাসনের মাস্টারমাইন্ড জাসদ নেতা শেখ এহসানুর রহমান।

    • By admin admon
    • নভেম্বর ৫, ২০২৬
    • 6 views
    শিল্পকলা একাডেমিতে দূর্নীতির বরপূত্র ও ফ্যাসিস্ট পুনর্বাসনের মাস্টারমাইন্ড জাসদ নেতা শেখ এহসানুর রহমান।

    আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত জিতু এখন বিএনপিতে জায়গা করে নিতে মরিয়া—রাজনীতির রং বদলের এই তৎপরতা নিয়ে তৃণমূলে উঠছে কঠিন প্রশ্ন।

    • By admin admon
    • নভেম্বর ৫, ২০২৬
    • 4 views
    আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত জিতু এখন বিএনপিতে জায়গা করে নিতে মরিয়া—রাজনীতির রং বদলের এই তৎপরতা নিয়ে তৃণমূলে উঠছে কঠিন প্রশ্ন।

    ‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের

    • By admin admon
    • নভেম্বর ৫, ২০২৬
    • 4 views
    ‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের

    ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

    • By admin admon
    • নভেম্বর ৫, ২০২৬
    • 11 views
    ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

    • By admin admon
    • নভেম্বর ৫, ২০২৬
    • 9 views
    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর