ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি: আবদুল এল-সায়েদ

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর ও ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ দেশটির বর্তমান মধ্যপ্রাচ্য নীতির তীব্র সমালোচনা করেছেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেছেন, এই সংঘাত অপ্রয়োজনীয় ছিল এবং যুক্তরাষ্ট্রের কখনোই এতে জড়ানো উচিত হয়নি।

যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে তিনি এসব কথা বলেন। এ সময় মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাব এবং দেশটিকে দেওয়া সামরিক সহায়তার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

ইরান যুদ্ধ প্রসঙ্গে এল-সায়েদ বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি সংঘাতে জড়িয়ে পড়েছে, যা দেশটির জন্য ফাঁদে পরিণত হয়েছে। অতীতে মার্কিন প্রেসিডেন্টরা ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলেছেন। কিন্তু বর্তমান প্রশাসন সেই সতর্ক অবস্থান থেকে সরে এসে বড় ধরনের ভুল করেছে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে প্রভাবিত করেছেন। কয়েক দশক ধরেই ওই প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর চেষ্টা করে আসছেন বলেও দাবি করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলকে বিশেষ ছাড় দেওয়ার বিরোধিতা করে এল-সায়েদ বলেন, অন্যান্য দেশের মতো  ইসরায়েলি সরকারকেও একই ধরনের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

তিনি বলেন, কোনো দেশের সরকারের সমালোচনা করার অর্থ ওই দেশের জনগণ কিংবা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ করা নয়। রাজনৈতিক সমালোচনা এবং জনগণের প্রতি শত্রুতা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

 ইসরায়েলকে মার্কিন অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়টিও পুনর্বিবেচনার আহ্বান জানান এল-সায়েদ। তার মতে, মার্কিন অস্ত্র ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কি না, তা নিশ্চিত করার নৈতিক দায়িত্ব যুক্তরাষ্ট্রের রয়েছে।

এ ছাড়া মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিশরকে মার্কিন আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন এই ডেমোক্র্যাট নেতা।

  • Related Posts

    ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ইরানে ‘একজন দখলদার হতে পারে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন কৌশলগত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে এবং সেখান থেকে রেকর্ড পরিমাণ তেল উত্তোলন করছে বলেও…

    কলকাতায় তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে হামলা, অভিযোগ বিজেপির দিকে

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তবে তার অভিযোগকে ভিত্তিহীন ও মনগড়া বলে প্রত্যাখ্যান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতীয় শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 9 views
    জাতীয়  শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 9 views
    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 9 views
    তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

    ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি: আবদুল এল-সায়েদ

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 12 views
    ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি: আবদুল এল-সায়েদ

    অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 11 views
    অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা

    অনেক কিছুই দেখলাম, একদিন সব প্রকাশ্যে আসবে: তানজিন তিশা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 8 views
    অনেক কিছুই দেখলাম, একদিন সব প্রকাশ্যে আসবে: তানজিন তিশা