আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ লক্ষ্যে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, টহল ও তল্লাশি জোরদার করতে বলেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি। এতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা ভার্চুয়ালি অংশ নেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন পুলিশপ্রধান। দুষ্কৃতকারীদের শনাক্ত করে পেশাদারত্বের সঙ্গে আইনের আওতায় আনার নির্দেশনাও দেন তিনি।

তবে আইনশৃঙ্খলা রক্ষার অভিযানে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। পাশাপাশি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

Share this news as a Photo Card

  • Related Posts

    আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

    ডেস্ক নিউজ : তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স…

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির

    দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি নিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল মন্ত্রণালয়কে অকার্যকর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাকিস্তানের তারবেলা বাঁধের ধস : আকস্মিক বন্যা পরিস্থিতি

    • By Sara
    • নভেম্বর ১০, ২০২৬
    • 10 views
    পাকিস্তানের তারবেলা বাঁধের ধস : আকস্মিক বন্যা পরিস্থিতি

    আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

    • By Sara
    • নভেম্বর ১০, ২০২৬
    • 11 views
    আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

    আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

    • By Sara
    • নভেম্বর ১০, ২০২৬
    • 6 views
    আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত মানার আহ্বান ইরানের

    • By Sara
    • নভেম্বর ১০, ২০২৬
    • 12 views
    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত মানার আহ্বান ইরানের

    উখিয়ার সেই কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, মজুত অনুসন্ধান করবে বাপেক্স

    • By Sara
    • নভেম্বর ১০, ২০২৬
    • 8 views
    উখিয়ার সেই কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, মজুত অনুসন্ধান করবে বাপেক্স

    এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

    • By Sara
    • নভেম্বর ১০, ২০২৬
    • 8 views
    এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
    ১০ নভেম্বর ২০২৬

    আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob