রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, বাড়ছে সুবিধাভোগী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ আসন্ন রমজানে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে সারা দেশে ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা করেছে সংস্থাটি। গত রমজানে ট্রাকের সংখ্যা ছিল ৪৫০টি।

টিসিবির এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ৪০ লাখ মানুষ কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। গতবারের তুলনায় এবার উপকারভোগীর সংখ্যা ছয় লাখ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রমজানকে কেন্দ্র করে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনিসহ প্রয়োজনীয় পণ্যের বাড়তি মজুত গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি স্মার্ট কার্ডধারী পরিবারের বাইরে থাকা সাধারণ ক্রেতাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করছে টিসিবি।

সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজানের চাহিদা বিবেচনায় নিয়ে পণ্য সংগ্রহের প্রস্তুতি চলছে। নিয়মিত কার্যক্রমে পণ্যের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। তবে কার্ডধারীদের পাশাপাশি আরও বেশি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির পরিকল্পনা করা হচ্ছে।

তিনি জানান, বাড়তি পণ্য সংগ্রহের জন্য আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি পণ্যের দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে মোট ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিসিবি।

এদিকে চলতি অর্থবছরে দেশে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ ছাড়া সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫ লাখ ১ হাজার টন।

একই সময়ে চিনির আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চার মাসেরও কম সময়ে আমদানি হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন।

এ সময়ে মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। অন্যদিকে খেজুরের আমদানি ৪ হাজার টন থেকে বেড়ে ১১ হাজার টনে পৌঁছেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি বৃদ্ধি, সরকারি পর্যায়ে পণ্য সংগ্রহ এবং ট্রাকের মাধ্যমে বিক্রির পরিধি বাড়ানোর উদ্যোগ রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ এবং সাশ্রয়ী মূল্যে বিক্রি নিশ্চিত করতে হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    কুকুর বাছাই কার্যক্রমে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা

    ডেস্ক নিউজঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা নেদারল্যান্ডস সফরে যাবেন। তারা সেখানে কুকুর নির্বাচন ও মূল্যায়নবিষয়ক কার্যক্রমে অংশ নেবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশ থেকে এসব…

    বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের তুলনায় বেশি: স্পিকার

    ডেস্ক নিউজঃ বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান

    • By admin admon
    • নভেম্বর ১২, ২০২৬
    • 2 views
    ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান

    মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার আশায় কমল তেলের দাম

    • By admin admon
    • নভেম্বর ১২, ২০২৬
    • 2 views
    মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার আশায় কমল তেলের দাম

    ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ঢাকা-পাবনা রুটের দুই আন্তনগর ট্রেন

    • By Moon
    • নভেম্বর ১২, ২০২৬
    • 4 views
    ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ঢাকা-পাবনা রুটের দুই আন্তনগর ট্রেন

    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

    • By Moon
    • নভেম্বর ১২, ২০২৬
    • 4 views
    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

    কুকুর বাছাই কার্যক্রমে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা

    • By admin admon
    • নভেম্বর ১২, ২০২৬
    • 9 views
    কুকুর বাছাই কার্যক্রমে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা

    যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

    • By admin admon
    • নভেম্বর ১২, ২০২৬
    • 3 views
    যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
    ১২ নভেম্বর ২০২৬

    রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, বাড়ছে সুবিধাভোগী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob