কুয়াকাটার সাগরে জেলের জালে ধরা পড়ল নীল রঙের কাঁকড়া

image_pdfSaveimage_print

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে উজ্জ্বল নীল রঙের একটি কাঁকড়া। সাদা ছোপযুক্ত খোলস ও ব্যতিক্রমী রঙের কাঁকড়াটি দেখতে স্থানীয় মাছবাজারে ভিড় করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকালে অন্যান্য মাছের সঙ্গে কাঁকড়াটি স্থানীয় মাছবাজারের গাজী ফিশে নিয়ে আসেন জেলেরা। পরে জামাল নামের এক ফিশ ফ্রাই ব্যবসায়ী এটি কিনে নেন। তার দোকানে নেওয়ার পর কাঁকড়াটির রং ও আকৃতি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। কাঁকড়াটি খাবার হিসেবে বিক্রির পরিকল্পনার বিষয়টিও অনেকের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

জেলে হাবিব জানান, অন্যান্য মাছের সঙ্গে কাঁকড়াটি তাঁদের জালে ধরা পড়ে। মাঝেমধ্যে জালে বিভিন্ন প্রজাতির কাঁকড়া ধরা পড়লেও এত বড় ও উজ্জ্বল নীল রঙের কাঁকড়া তিনি আগে দেখেননি।

পর্যটক মুন্না বলেন, কাঁকড়াটির রং ও আকৃতি আকর্ষণীয়। এত সুন্দর ও ভিন্ন রঙের কাঁকড়া তিনি আগে দেখেননি।

ফিশ ফ্রাই ব্যবসায়ী জামাল জানান, কাঁকড়াটি ভেজে বিক্রির পরিকল্পনা রয়েছে।

‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, কাঁকড়াটির ইংরেজি নাম ব্লু সুইমিং ক্র্যাব এবং বৈজ্ঞানিক নাম *Portunus pelagicus*। পুরুষ কাঁকড়ার পা ও দাঁড়া উজ্জ্বল নীল রঙের হয়। স্ত্রী কাঁকড়া সাধারণত বাদামি-সবুজ রঙের। পেছনের এক জোড়া বৈঠার মতো চ্যাপ্টা পা দিয়ে এরা পানিতে সাঁতার কাটে।

তিনি বলেন, বঙ্গোপসাগরসহ বাংলাদেশের উপকূলীয় এলাকায় এ প্রজাতির কাঁকড়া দেখা যায়। সামুদ্রিক খাদ্যশৃঙ্খল, জীববৈচিত্র্য ও উপকূলীয় জেলেদের জীবিকায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের জাতীয় লাল তালিকা (২০১৪) অনুযায়ী, প্রজাতিটি আপাতত বিপদমুক্ত (এলসি)। তবে বৈশ্বিক আইইউসিএন লাল তালিকায় এখনো এর মূল্যায়ন হয়নি। তাই এদের টেকসই আহরণ ও প্রজননক্ষেত্র সংরক্ষণ জরুরি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩৮ প্রজাতির কাঁকড়া রয়েছে।

উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের প্রাণীর বিষয়ে সচেতন হওয়া জরুরি। ব্যতিক্রমী সামুদ্রিক প্রাণী দেখা গেলে সেগুলো সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত।

Share this news as a Photo Card

  • Related Posts

    ‘কোথায় সেই পলোই বাওয়া, কোথায় ঝাঁকি জাল, শুকিয়ে গেছে নদী-নালা, বদলে গেছে কাল’

    টাঙ্গাইল প্রতিনিধিঃ‘কোথায় সেই পলোই বাওয়া, কোথায় ঝাঁকি জাল, শুকিয়ে গেছে নদী-নালা, বদলে গেছে কাল’ পঙ্ক্তির আদলে এখন আর মাছ ধরার উৎসব নেই। মিঠাপানির দেশীয় মাছের আকালে সেই সুখের ‘সময়’ বদলে…

    বিলের শাপলায় জীবিকা: ঘাম-শ্রমে গড়ে ওঠা গ্রামীণ অর্থনীতি

    কৃষি ডেস্কঃ ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। চারদিকে বিস্তীর্ণ বিলের পানি, তার ওপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে সাদা-লাল শাপলা। নৌকা নিয়ে বিলে নেমেছেন একজন, আরেকজন পানির বুক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 15 views
    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 16 views
    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 13 views
    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 12 views
    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি
    ১৩ নভেম্বর ২০২৬

    কুয়াকাটার সাগরে জেলের জালে ধরা পড়ল নীল রঙের কাঁকড়া

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob