সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্পিকার বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই উল্লেখ করে তিনি জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান।

নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও তিনি জানান।

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের শিকড়ের টান অপ্রতিরোধ্য। এই বিদ্যালয় থেকে অনেক কৃতী শিক্ষার্থী বের হয়েছেন। বিদ্যালয় তাদের অনেক কিছু দিয়েছে, এবার প্রাক্তনদেরও কিছু দেওয়ার পালা। এ সময় অর্থাভাবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। নিজের স্কুলজীবনের স্মৃতিচারণা করে বরিশাল জিলা স্কুলের এই প্রাক্তন ছাত্র বলেন, স্কুলজীবনের স্মৃতি কেউ ভুলতে পারে না।

Share this news as a Photo Card

  • Related Posts

    শেখ হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’

    বিশেষ প্রতিবেদকঃ পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আফ্রিকার কোনো দেশও আশ্রয় দিতে রাজি হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে…

    ছয়টি জেব্রার বিনিময়ে চট্টগ্রাম থেকে তিন বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক

    বিশেষ প্রতিবেদকঃ গাজীপুর সাফারি পার্ক থেকে তিনটি জেব্রা পাঠানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে তিনটি প্রাপ্তবয়স্ক বাঘ। আরও তিনটি জেব্রা চট্টগ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 14 views
    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 18 views
    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 17 views
    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 13 views
    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 16 views
    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 12 views
    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু
    ১৩ নভেম্বর ২০২৬

    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob