শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা (ভারত) কী করবে, সেটা তাদের বিষয়-এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে আসবেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা কী করবেন, সেটা তাদের বিষয়।

শেখ হাসিনাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।

তিনি আরও বলেন, আপিল বিভাগে এ ধরনের মামলায় আপিল করতে বিলম্ব মার্জনার (ডিলে কন্ডোন) কোনো আইনগত সুযোগ নেই। কারণ, বিশেষ আইনে বিলম্ব মার্জনার কোনো সুযোগ রাখা হয়নি। তারাই সেই আইন করে গেছেন। আমাদের সংবিধানেও ১৯৭৩ সালে তার বাবা (শেখ মুজিবুর রহমান) যে সংশোধনী এনেছিলেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে—মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।

এটি তাদের করা আইন বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।

Share this news as a Photo Card

  • Related Posts

    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    ডেস্ক নিউজ : নারীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। এসব বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪০০…

    আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

    ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। তিনি আরও বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 15 views
    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 17 views
    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 13 views
    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 12 views
    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি
    ১৪ নভেম্বর ২০২৬

    শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob