এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : বলিউডে গ্যাংস্টার আতঙ্ক কাটছেই না। টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর পর এবার হত্যার হুমকি পেলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার পুত্র অভিষেক বচ্চন।

অমিতাভ ও তার ছেলে অভিষেককে প্রাণনাশের হুমকি দিয়েছে গ্যাংস্টার গোল্ডি ঢিলন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গোল্ডি ঢিলন দাবি করে, তার দুই সহযোগী বিকাশ ঠাকুর ও দীপক সিং গ্রেপ্তার হলেও পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় ও প্রস্তুত রয়েছে বলেও দাবি করে এই গ্যাংস্টার।

একই পোস্টে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়। বিশেষভাবে অমিতাভ বচ্চন ও অভিষেকের নাম উল্লেখ করে বলা হয়, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটির সত্যতা এবং সেখানে করা দাবিগুলোর বাস্তবতা কতটুকু, তা নিশ্চিত করতে পারেনি এনডিটিভি।

সম্প্রতি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন শুটারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এর কয়েক দিন পরই এলো এই হুমকি। তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে জড়িত ছিলেন তারা। এই দুজনকে গ্রেপ্তারের পর চাঁদাবাজির উদ্দেশ্যে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার পৃথক পরিকল্পনার বিষয়েও তদন্তকারীরা তথ্য পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গোল্ডি ঢিলনের ওই পোস্টে অমিতাভ ও অভিষেককে সরাসরি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বচ্চন পরিবারকে নিয়েও উদ্বিগ্ন তাদের ভক্তরা।

এদিকে গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলের মাধ্যমে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর পর থেকেই বাড়িটির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।

বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বচ্চন পরিবারের সদস্যরাও। অমিতাভ বচ্চন নিয়ম করে প্রতি সপ্তাহে ভক্তদের সঙ্গে দেখা করেন। নিজের বাড়ি ‘জলসা’র সামনে এসে ভক্তদের দেখা দেন। সেটাতেও এসেছে পরিবর্তন। হুমকির ঘটনার পর গত ১ নভেম্বর রোববার বুলেটপ্রুফ কাচের মধ্যে থেকে বাড়ির বাইরে এসেছিলেন অভিনেতা।

Share this news as a Photo Card

  • Related Posts

    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা

    বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বড় বাজেটের সিনেমা ‘সোলজার’ ঘিরে শুরু থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি।…

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের বাড়িতে এক অদ্ভুত ও অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁর বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন নাকি নিজে থেকেই জায়গা বদলাত! বিষয়টি নিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 9 views
    ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 9 views
    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 12 views
    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 32 views
    মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

    মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 30 views
    মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

    বিশ্ববাজারে তেলের দাম কমল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 27 views
    বিশ্ববাজারে তেলের দাম কমল
    ১৬ নভেম্বর ২০২৬

    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob