কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

image_pdfSaveimage_print

কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পরপর দেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ কোটি। সে সময় বাংলাদেশে খাদ্যশস্যের ব্যাপক ঘাটতি ছিল। খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বাড়াতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে সামগ্রিকভাবে খাদ্যশস্যের ঘাটতি নেই। এ সাফল্যের কৃতিত্ব দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততাসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করে পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর

    ডেস্ক নিউজঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের…

    জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

    ডেস্ক নিউজঃ জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি নিয়ে এ আদেশ দেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

    কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

    রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 18 views
    রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 22 views
    বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর

    ফের মা হচ্ছেন কিয়ারা

    • By Moon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 14 views
    ফের মা হচ্ছেন কিয়ারা

    ২৩ বছর পর একসঙ্গে হৃতিক-কারিনা, সিনেমার সেই বাড়ি এবার বাস্তবে

    • By Moon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 13 views
    ২৩ বছর পর একসঙ্গে হৃতিক-কারিনা, সিনেমার সেই বাড়ি এবার বাস্তবে

    জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 19 views
    জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে
    ১৯ নভেম্বর ২০২৬

    কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob