জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ফুকুশিমা প্রিফেকচারে ভারী তুষারপাতের কারণে প্রায় দেড় হাজার মানুষ আটকা পড়েছেন। তুষারপাতের ফলে গাছ উপড়ে সড়কে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৭০০টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ফুকুশিমা প্রিফেকচারের কিতাশিওবারা গ্রামের উরাবান্দাই এলাকায় আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জন স্থানীয় বাসিন্দা। বাকি ৫০০ জন ওই এলাকার বিভিন্ন হোটেল ও আবাসিক স্থাপনায় অবস্থান করছিলেন।

পাহাড়ি অঞ্চল হওয়ায় উরাবান্দাই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে ভারী তুষারপাতের কারণে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। উপড়ে পড়া গাছ সড়ক আটকে দেওয়ার পাশাপাশি বিদ্যুতের লাইনেও ক্ষয়ক্ষতি করেছে। এতে উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

  • Related Posts

    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দারিদ্র্য সংকট কেবল উচ্চ ও দীর্ঘস্থায়ী বঞ্চনার গল্প নয়! ২০০১-০২ সালে যেখানে জাতীয় দারিদ্র্যের হার ছিল ৬৪.৩ শতাংশ, ২০১৮-১৯ সাল নাগাদ সেটি উল্লেখযোগ্যভাবে কমে ২১.৯ শতাংশে…

    পূর্ব তিমুরে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাজধানী দিলি থেকে ২২৬ কিলোমিটার উত্তর-পূর্বে বান্দা সাগরে এ ভূমিকম্পের উৎপত্তি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 2 views
    আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 9 views
    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 7 views
    জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

    সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 7 views
    সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

    নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 6 views
    নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

    ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের

    ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের
    ২১ নভেম্বর ২০২৬

    জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob