নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। শেষ দিকে ইকবাল হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। দলীয় ২৮ রানে হাসান ইসাখিলকে ফিরিয়ে দেন রিপন মন্ডল। এরপর আরেক ওপেনার ইমরান মীরকেও প্যাভিলিয়নে ফেরান রিপন। দলীয় ৬৬ রানে আব্দুল রসুলকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। এতে ভেঙে যায় ৩০ রানের জুটি। এরপর ৮৭ রানে ফয়সাল খানকে ফিরিয়ে আবারও আঘাত হানেন রিপন।

পেসারদের দাপটের পর বাংলাদেশের স্পিনাররাও দাপট অব্যাহত রাখেন। দলীয় ১০৮ রানে আফগানিস্তানের পঞ্চম উইকেট তুলে নেন স্পিনার রাকিবুল হাসান। শেষ দিকে ইমনের এক উইকেট ও রুবেলের জোড়া শিকারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন পেসার রিপন মন্ডল। এছাড়া সাইফ হাসান, মোহাম্মদ রুবেল ও ইকবাল হোসেন ইমন ২টি করে উইকেট পান।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক সাইফকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ইয়াসির আলী ও পারভেজ হোসেন ৫৬ রান যোগ করেন। ব্যক্তিগত ৩৩ রানে ইমন আউট হলে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল।

এরপর সাব্বির রহমান ও সাইফউদ্দিনের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজন মিলে যোগ করেন ৪৯ রান। ২৮ রান করে সাব্বির আউট হলেও শেষ দিকে টানা উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এতে ম্যাচে জয়ের আশা জিইয়ে রাখে আফগানিস্তান।

তবে শেষ পর্যন্ত ইকবাল হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। পরপর চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ১ উইকেটের নাটকীয় জয় এনে দেন তিনি। এ জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ ‘এ’ দল।

Share this news as a Photo Card

  • Related Posts

    হারের বৃত্ত ভাঙলেও পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার সিটি

    খেলাধুলা ডেস্কঃ এলিয়ট অ্যান্ডারসনের গোল ম্যানচেস্টার সিটিকে হারের লজ্জা থেকে বাঁচালেও পয়েন্ট হারানোর হতাশা কাটাতে পারেনি। দুর্দান্ত লড়াইয়ে সিটিজেনদের আটকে দিয়ে ড্র ও মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফুলহ্যাম। মৌসুমের…

    স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে, কোচের কপালে চিন্তার ভাঁজ

    খেলাধুলা ডেস্কঃ নিসের বিপক্ষে ম্যাচে বড় ধাক্কা খেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। হাঁটুর গুরুতর চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি ফরোয়ার্ড দেজিরে দুয়েকে। শনিবার রাতে লিগ আঁ-তে ৩-২ গোলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 4 views
    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 4 views
    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 12 views
    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 13 views
    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

    • By Moon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 10 views
    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১
    ২২ নভেম্বর ২০২৬

    নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob