১২ ঘণ্টার ব্যবধানে নেত্রকোনায় আগুনে পুড়ল সাত দোকান, ক্ষতি কোটি টাকা

image_pdfSaveimage_print

নেত্রকোনা প্রতিনিধিঃ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নেত্রকোনার দুই উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে তুলা, কাপড়, ধানসহ বিভিন্ন মালামালের ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে তাদের প্রায় এক কোটি ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে হাওরাঞ্চলের খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে এবং আগের দিন শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজারে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে একটি তুলার গুদামে আগুন লাগে। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই পাশাপাশি থাকা রানীচাপুর গ্রামের রবিউল মিয়া ও ফিরোজ মিয়ার দুটি দোকানঘরের মালামাল পুড়ে যায়। দোকান দুটিতে থাকা তুলা, কাপড়, লেপ-তোশক তৈরির যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় লোকজনের ধারণা, বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকে রবিউল মিয়ার তুলার গুদামে আগুনের সূত্রপাত হতে পারে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, জেলা কার্যালয়ে সভায় থাকায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

অন্যদিকে, শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজারে আগুন লাগে। এতে একটি সেলুনের পেছনে রাখা ৩০০ মণ ধানসহ আশপাশের ছয়টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মুসাহিদের খাবারের দোকান, একই নামের অপর এক ব্যক্তির মনোহারি দোকান, শাহিনের মুদির দোকান, রনির ওষুধের দোকান ও গুদাম, গুদামের সামনে ফারুকের চায়ের দোকান এবং বাহাদুরের সেলুন। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকানের মালামাল ও ধান পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

খবর পেয়ে রবিবার সকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ক্ষতিগ্রস্ত বিশরপাশা বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

  • Related Posts

    নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

    দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয় ও নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর…

    টেকনাফে শতাধিক আইইডি বোমাসহ আটক ২

    ডেস্ক নিউজঃ কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। একই সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ দুজনকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 5 views
    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 4 views
    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 12 views
    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 13 views
    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

    • By Moon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 10 views
    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১
    ২২ নভেম্বর ২০২৬

    ১২ ঘণ্টার ব্যবধানে নেত্রকোনায় আগুনে পুড়ল সাত দোকান, ক্ষতি কোটি টাকা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob