জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ এসব কথা বলেন।

মো. আবদুস সালাম বলেন, ঢাকা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। এর আগেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে, এমনকি আমি দায়িত্ব নেওয়ার পরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।

​স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক আরও বলেন, খাল পরিষ্কার ও খননের পর কেউ যেন পুনরায় পলিথিন ও আবর্জনা না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট না বসায়, সে বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।

দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, আমরা কোনো পরনির্ভরশীলতা চাই না, নিজেদের পায়ে দাঁড়াতে চাই এবং নিজের দেশ নিজেরাই গড়তে চাই। এজন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসুন, দলমত নির্বিশেষে সবাই মিলে ড্রেন ও খাল পরিষ্কার করি এবং ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করি। এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই, সিটি কর্পোরেশন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    রাজধানীর মিরপুরে বাসে আগুন

    ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার…

    মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

    ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 1 views
    জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

    রাজধানীর মিরপুরে বাসে আগুন

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 3 views
    রাজধানীর মিরপুরে বাসে আগুন

    ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 7 views
    ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 12 views
    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 9 views
    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 11 views
    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ
    ২৩ নভেম্বর ২০২৬

    জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob