পরীক্ষামূলকভাবে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

image_pdfSaveimage_print

দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০-২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।

Share this news as a Photo Card

  • Related Posts

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। রোববার (২২ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও…

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    ডেস্ক নিউজঃ অর্থ বিভাগের এক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পরীক্ষামূলকভাবে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    পরীক্ষামূলকভাবে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

    পাইপলাইন শক্তিশালী করতে সাত শহরে হচ্ছে বিসিবির একাডেমি

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 24 views
    পাইপলাইন শক্তিশালী করতে সাত শহরে হচ্ছে বিসিবির একাডেমি

    পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

    • By Sara
    • নভেম্বর ২২, ২০২৬
    • 17 views
    পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

    নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

    নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 34 views
    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
    ২৩ নভেম্বর ২০২৬

    পরীক্ষামূলকভাবে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob