জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

image_pdfSaveimage_print

খুলনা থেকে ঢাকায় যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে আগামী জানুয়ারিতে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া নতুন কোচ যুক্ত হওয়ার পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।

তিনি বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে নতুন বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারিতেই ট্রেনটির যাত্রা শুরু হবে। পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে নতুন কোচ সংযোজনসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আলী আসগর লবী আরও বলেন, ভারত থেকে দ্বিতীয় দফায় নতুন কোচ আসার পর খুলনা-ঢাকা রুটের পাশাপাশি মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে এবং মোংলাকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি জানান, খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ের লোকসান প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, রেল খাতকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিকিটের কালোবাজারি বন্ধ, অনিয়ম-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি আয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রেলওয়ের প্রতি মানুষের আস্থা বাড়বে।

 

খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরে স্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আলী আসগর লবী।

Share this news as a Photo Card

  • Related Posts

    ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

    ডেস্ক নিউজঃ সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬…

    বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

    ডেস্ক নিউজঃ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ বলেও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 8 views
    ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

    বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 10 views
    বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

    সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 11 views
    সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
    ২৪ নভেম্বর ২০২৬

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob