দেশে ফিরতে উড়োজাহাজ চান হাসিনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।’

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শে‌ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে তিনি এসব কথা বলেন।

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তার এক মুখপাত্রের বরাতে মঙ্গলবার খবর দিয়েছে রয়টার্স। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভাই, মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে কনসালট্যান্টগুলো হায়ার করে, অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু রিয়েলিটি (বাস্তবতা) আর ডিজায়ার (আকাঙ্ক্ষা) দুই জিনিস। আপনাকে দুটার মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হচ্ছে, কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনোভাবে ফিরতে দেওয়া হবে না।’

হুমায়ুন কবির বলেন, ‘ইচ্ছা করতে পারে, মানে বেডে ঘুমাইয়া নাইটমেয়ার (দুঃস্বপ্ন) দেখে, নাইটমেয়ারের মধ্যে দেখে, আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’

তিনি বলেন, ‘না, তিনি স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। আপনি জানেন, তাকে ফেরানো হতে পারে কেবল হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর পর্যবেক্ষণের ভেতর দিয়ে। এটাই বিষয়।’

ব্রিফিংয়ের সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এরা (আওয়ামী লীগ) মনে করে যে, এগুলা (সহিংসতা) করে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু এবং মানে মানুষ তো আতঙ্কিত হচ্ছেই না।’

তিনি বলেন, ‘আপনি যদি দেখে থাকেন, এটা উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। তারাই আতঙ্কিত হচ্ছে। এই টেররিস্টরাই আতঙ্কিত হচ্ছে। এজন্য আমি বলছি না যে- ‘জয় বাংলা’ এখন পরিণত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগান। মানে জয় বাংলা বলেই মনে হয় কেউ মারতেছে দৌড়।’

আরেক প্রশ্নে হুমায়ুন কবির বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান হবে দৃঢ়, এটাই বলতে পারি। আওয়ামী সন্ত্রাসীদের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করব।’

ব্রিফিংয়ের শুরুতে আমন্ত্রিত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষের যে অবস্থান, সেটি বিদেশিদের জানানো হয়েছে।’

চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়াসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন। এ ছাড়া সরকারের তরফে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: এলপিজি-এলএনজি টার্মিনালে আগ্রহ দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের

    প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি…

    অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি

    ডেস্ক নিউজঃ জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি আইন ও বিচার বিভাগের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে আইন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশে ফিরতে উড়োজাহাজ চান হাসিনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 1 views
    দেশে ফিরতে উড়োজাহাজ চান হাসিনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিংয়ের প্রতি কৃতজ্ঞতা ডিএনসিসি প্রশাসকের

    • By Moon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 2 views
    টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিংয়ের প্রতি কৃতজ্ঞতা ডিএনসিসি প্রশাসকের

    সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন

    • By Moon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 6 views
    সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: এলপিজি-এলএনজি টার্মিনালে আগ্রহ দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের

    প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: এলপিজি-এলএনজি টার্মিনালে আগ্রহ দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের

    অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 6 views
    অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি

    স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 10 views
    স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী
    ২৪ নভেম্বর ২০২৬

    দেশে ফিরতে উড়োজাহাজ চান হাসিনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob