ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ভূখণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে চীন ও পাকিস্তান যৌথভাবে একটি সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি সংস্থা ‘দিগন্তর’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা বিশেষভাবে হাতে পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতকালে মহাকাশভিত্তিক এই সহযোগিতা আরও সুসংহত হয়েছে এবং ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকাগুলো পর্যবেক্ষণে চীনা স্যাটেলাইটের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে।

প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে ভারত ও পাকিস্তানের মধ্যকার ৮৮ ঘণ্টার সামরিক সংঘাত চলাকালে চীনের উচ্চ রেজল্যুশনসম্পন্ন অপটিক্যাল রিমোট-সেন্সিং স্যাটেলাইট ‘ইয়াওগান-৪১’-এর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দ্বৈত ব্যবহারযোগ্য এই চীনা স্যাটেলাইটটি ভারতীয় উপমহাদেশের ওপর নিরবচ্ছিন্ন নজরদারি চালায় এবং অপারেশন সিঁদুর চলাকালে ভারতের বিমানঘাঁটিগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করেছিল।

ভারতের এক ইঞ্চি ভূখণ্ডও যেন নজরদারির বাইরে না থাকে, তা নিশ্চিত করতে চীন ও পাকিস্তান একে অপরের পরিপূরক হিসেবে একটি মহাকাশ নজরদারি নেটওয়ার্ক তৈরি করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর অংশ হিসেবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে পাকিস্তান মহাকাশে ছয়টি স্যাটেলাইট স্থাপন করেছে। এর মধ্যে পাঁচটি স্যাটেলাইট—পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-আর্থ অবজারভেশন ১ (পিআরএসসি-ইও১), পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-২ (পিআরএসএস-২), এইচএস-১, পিআরএসসি-ইও২ এবং পিআরএসসি-ইও৩—চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে চীনা রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে। এসব স্যাটেলাইট স্বতন্ত্রভাবে ভারতীয় ভূখণ্ডের ওপর নজর রাখার পাশাপাশি চীনা স্যাটেলাইট নেটওয়ার্কের পরিপূরক হিসেবে কাজ করছে।

পাকিস্তানি ও চীনা স্যাটেলাইটগুলোর সম্মিলিত পৃথিবী-পর্যবেক্ষণ সক্ষমতা ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্ত স্থাপনা, বিমানঘাঁটি, নৌ-স্থাপনা এবং কৌশলগত সম্পদ সম্পর্কে অনেক বেশি নিরবচ্ছিন্ন চিত্র তুলে ধরছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জন্য চীনের উৎক্ষেপণ করা পাঁচটি স্যাটেলাইট দেশটির ‘আইএসটিএআর’ (গোয়েন্দা তথ্য, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসন্ধান) সক্ষমতা এবং ভারতীয় সম্পদ পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করেছে। বিশেষজ্ঞদের মতে, চীন যেভাবে মহাকাশে তার উচ্চাকাঙ্ক্ষা তীক্ষ্ণ করছে, তাতে ভারতেরও মহাকাশে নিজেদের উপস্থিতি ও সক্ষমতা বাড়াতে কাজ করা প্রয়োজন।

দিগন্তরের প্রতিবেদনে দেখা গেছে, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ উৎক্ষেপণ কার্যক্রম ২০২৫ সালের অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকেই পিআরএসসি-ইও১, পাকস্যাট এমএম১, আইকিউব-কিউ, পিআরএসএস-১ এবং পাকটেস-১এ-সহ বিভিন্ন স্যাটেলাইট বিদ্যমান চীনা স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কক্ষপথে স্থাপন করে ভারতীয় ভূখণ্ডের ওপর নজর রাখা হচ্ছিল। অত্যন্ত নিখুঁতভাবে সাজানো এই নেটওয়ার্কটি এমনভাবে কাজ করে যেন একটি স্যাটেলাইট কোনো নির্দিষ্ট অঞ্চলের সীমানার বাইরে চলে গেলে অন্য একটি স্যাটেলাইট সেই স্থানে চলে আসে, যাতে ওই এলাকার ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় থাকে। এর মাধ্যমে পাকিস্তানি স্যাটেলাইটগুলো বিস্তৃত চীনা স্যাটেলাইট নেটওয়ার্কের ছোটখাটো ফাঁকগুলো পূরণ করছে এবং একাধিক কোণ, দূরত্ব ও স্পষ্টতায় নির্দিষ্ট অঞ্চল পর্যবেক্ষণ নিশ্চিত করছে।

উদাহরণস্বরূপ, ২০১৮ সালের জুলাইয়ে পাকটেস-১এ-এর সঙ্গে উৎক্ষেপণ করা পাকিস্তানের পৃথিবী-পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘পিআরএসএস-১’-এ প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল—এই দুই ধরনের ইমেজিং ব্যবস্থা রয়েছে। প্যানক্রোম্যাটিক ছবিতে উপযুক্ত পরিস্থিতিতে প্রায় এক মিটার আকারের বস্তু আলাদাভাবে চেনা যায়, আর মাল্টিস্পেকট্রাল ছবিতে তড়িৎচৌম্বকীয় বর্ণালির বিভিন্ন অংশ থেকে তথ্য সংগ্রহ করে উদ্ভিদ, ভূমির ব্যবহার ও জলাশয় শনাক্ত করা যায়। পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকোর তথ্যমতে, পিআরএসএস-১ বিশ্বের যেকোনো স্থানে চার দিন পরপর পুনরায় ছবি তুলতে সক্ষম, যা ভূপৃষ্ঠের পরিবর্তন পর্যবেক্ষণে সহায়তা করে এবং ইসলামাবাদ ও করাচিতে এর গ্রাউন্ড স্টেশন রয়েছে।

অন্যদিকে, চীনের সহায়তায় নির্মিত ও ২০২৪ সালে উৎক্ষেপণ করা যোগাযোগ স্যাটেলাইট ‘পাকস্যাট-এমএম১’ পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার পাশাপাশি সি-ব্যান্ড, কেইউ-ব্যান্ড, কেএ-ব্যান্ড এবং অবস্থান নির্ণয় ও নেভিগেশনের নির্ভুলতা বাড়াতে এল-ব্যান্ড পে-লোড বহন করে। এ ছাড়া নতুন রিমোট-সেন্সিং কর্মসূচির অংশ ‘পিআরএসসি-ইও১’ অপটিক্যাল সেন্সরের মাধ্যমে ভূপৃষ্ঠের ছবি সংগ্রহ করে। এসব স্যাটেলাইটই চীনের প্রযুক্তিগত ও উৎক্ষেপণ সহায়তা পেয়েছে; এমনকি ২০২২ সালে পাকিস্তানের সুপারকো এবং চীনের ‘চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন’ (সিজিডব্লিউআইসি) দীর্ঘমেয়াদে চীনা রকেট ও কারিগরি সেবার মাধ্যমে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের চুক্তি স্বাক্ষর করেছিল।

মহাকাশভিত্তিক নজরদারির পাশাপাশি ‘এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম প্রজেক্ট’ (অ্যাপোসস)-এ পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পৃক্ততাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে দিগন্তর। এশিয়া-প্যাসিফিক স্পেস কোঅপারেশন অর্গানাইজেশনের (অ্যাপসকো) অধীনে পরিচালিত এই বহুজাতিক প্রকল্পটির পরিচালনা ও তথ্য ব্যবস্থাপনায় চীন কেন্দ্রীয় ভূমিকা পালন করে এবং এর মাধ্যমে ভূমিভিত্তিক অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশে থাকা স্যাটেলাইটসহ বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ ও অনুসরণ করা হয়।

লক্ষণীয় বিষয় হলো, অ্যাপোসসের প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি স্থাপন করা হয়েছে পাকিস্তানে; বাকি দুটি রয়েছে পেরু ও ইরানে। প্রতিটি কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে এবং এসব কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়। এই প্রকল্পের সদস্য হওয়ার পাশাপাশি একটি পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজক দেশ হওয়ায় পাকিস্তান বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যবেক্ষণ তথ্যে প্রবেশাধিকারের ভৌগোলিক সুবিধা পাচ্ছে, যা কক্ষপথে থাকা ভারতের মহাকাশ সম্পদসহ বিভিন্ন স্যাটেলাইট অনুসরণে ব্যবহার করা সম্ভব।

Share this news as a Photo Card

  • Related Posts

    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    আন্তর্জাতিক ডেস্কঃ পুয়ের্তো রিকোর মাটিতেই মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতেছেন স্বাগতিক দেশের প্রতিযোগী জেনিফার বারেটো। বিতর্ক ও নানা জটিলতায় ঘেরা এবারের আসরে ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার খেতাব অর্জন করেন…

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তেলের উৎপাদন বৃদ্ধি এবং বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা ভূরাজনৈতিক উদ্বেগের প্রভাবকে ছাপিয়ে যাওয়ায় বুধবার (২৫ নভেম্বর)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 1 views
    ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

    আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৪ দিন বন্ধ থাকবে

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৪ দিন বন্ধ থাকবে

    দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 10 views
    দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

    জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 11 views
    জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’

    বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 10 views
    বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
    ২৫ নভেম্বর ২০২৬

    ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob