রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

image_pdfSaveimage_print

অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দা‌খিলের তারিখ একশবারের মতো পিছিয়েছে।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা সিআইডি। তাই প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন বিচারক।

এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ১০০ বারের মতো পেছাল বলে সিএমএম আদালতের প্রসিকিউশন সূত্রে জানা গেছে।

জানা যায়, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয় হ্যাকার গ্রুপ।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।

পরদিন মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। সেই থেকে ১০ বছরে ১০০ বার সময় নিয়েও প্রতিবেদন দাখিল করতে পারেনি সিআইডি।

Share this news as a Photo Card

  • Related Posts

    স্বর্ণের দাম কমল, ভরি কত?

    ডেস্ক নিউজঃ এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে…

    সূচকের ঊর্ধ্বমুখিতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

    নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। দিনের শুরুতেই ঊর্ধ্বমুখী রয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 2 views
    রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

    একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 17 views
    দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত

    তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 17 views
    তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

    গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 13 views
    গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 13 views
    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো
    ২৫ নভেম্বর ২০২৬

    রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob