২০২৫ সালে বিশ্বে পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজার নারী খুন

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে গত বছর অন্তত ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের কোনো সদস্যের হাতে পরিকল্পিতভাবে হত্যার শিকার হয়েছেন। অর্থাৎ গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন এবং প্রতিদিন ১২৯ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় বার্তাসংস্থা আল-জাজিরা।

মঙ্গলবার প্রকাশিত ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ প্রতিবেদনটি নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও কন্যাশিশুদের জন্য এখনো সবচেয়ে বিপজ্জনক স্থান তাদের নিজেদের ঘর। বছরের পর বছর ধরে এই পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে ইউএন উইমেন।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ৪৭ হাজার জনকে হত্যা করেছেন তাদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যরা।

২০২৪ সালে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার নারীর সংখ্যা ছিল আনুমানিক ৫০ হাজার। গত বছরের পরিসংখ্যানে সংখ্যা কম দেখা গেলেও এর মূল কারণ তথ্য সংগ্রহ ও পরিমাপের পদ্ধতিতে উন্নতি। প্রকৃতপক্ষে নারীদের হত্যার ঘটনা কমেছে, এমন কোনো ইঙ্গিত এটি নয় বলে জানিয়েছে জাতিসংঘ।

বিশ্বের কোনো অঞ্চলই এ ধরনের সহিংসতা থেকে নিরাপদ নয়। তবে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে নারী হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়। সেখানে প্রতি এক লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এ ছাড়া আমেরিকায় প্রতি এক লাখে ১ দশমিক ৪ জন, ওশেনিয়ায় ১ দশমিক ১ জন, এশিয়ায় শূন্য দশমিক ৬ জন এবং ইউরোপে শূন্য দশমিক ৫ জন নারী হত্যার শিকার হয়েছেন।

ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, দীর্ঘদিন ধরেই নারীদের হত্যার উদ্বেগজনক পরিসংখ্যান দেখা যাচ্ছে। ভয়ংকর মনোভাব, সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ব্যর্থতা এমন পরিবেশ তৈরি করছে, যেখানে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকে হত্যা করাও একপর্যায়ে সহনীয় বলে বিবেচিত হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে সামাজিক আচরণ ও ক্ষতিকর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি পারিবারিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের মোকাবিলা, নারীদের সুরক্ষা এবং তাদের মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচিতে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন জুমা।

ইউএন উইমেন বলছে, নারীহত্যা সাধারণত বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং দীর্ঘদিনের সহিংসতা, হুমকি ও নির্যাতনের ধারাবাহিকতার চূড়ান্ত পরিণতি এটি। কিন্তু অধিকাংশ নারী ও কন্যাশিশু কখনোই সহায়তা চান না। আবার অনেকে প্রয়োজনীয় সুরক্ষা থেকেও বঞ্চিত হন। অন্যদিকে, অপরাধীদের অনেকেই সারা জীবন বিচারের আওতার বাইরে থেকে যান।

সংস্থাটির নির্বাহী পরিচালক সিমা বাহুস বলেন, সহিংসতার শিকার নারীরা যাতে নিরাপদে অভিযোগ জানাতে পারেন, সুরক্ষা পেতে পারেন এবং পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই প্রয়োজনীয় সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সহিংসতার আগাম সতর্কসংকেত উপেক্ষা করা হলে, অভিযোগের যথাযথ তদন্ত না হলে, নারী ও কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত না করা গেলে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা না হলে এর পরিণতি প্রাণঘাতী হতে পারে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীহত্যার হার কমছে তুলনামূলক ধীরগতিতে। ২০১০ সাল থেকে গত বছর পর্যন্ত আমেরিকায় সাধারণ হত্যাকাণ্ডের হার কমেছে নারীহত্যার হারের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুতগতিতে। ইউরোপে এ ব্যবধান প্রায় দেড় গুণ।

Share this news as a Photo Card

  • Related Posts

    তুরস্কে প্রশিক্ষণ চলাকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

    আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত দুই সপ্তাহের মধ্যে…

    সরবরাহ বাড়ার সম্ভবনায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

    আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তিন মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। সরবরাহ পর্যাপ্ত থাকা এবং বাজারে চাহিদার তুলনায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কায় মঙ্গলবারও দরপতন অব্যাহত রয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি, সব দলকে চিঠি দিচ্ছে ট্রাইব্যুনাল

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 1 views
    মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি, সব দলকে চিঠি দিচ্ছে ট্রাইব্যুনাল

    সকালে ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 1 views
    সকালে ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি

    ২০২৫ সালে বিশ্বে পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজার নারী খুন

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 3 views
    ২০২৫ সালে বিশ্বে পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজার নারী খুন

    তুরস্কে প্রশিক্ষণ চলাকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 6 views
    তুরস্কে প্রশিক্ষণ চলাকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

    পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 6 views
    পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

    রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 7 views
    রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার
    ২৫ নভেম্বর ২০২৬

    ২০২৫ সালে বিশ্বে পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজার নারী খুন

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob