বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণ জানালেন সাবেক কোচ ডোনাল্ড

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে বিশ্লেষণ করেছেন জাতীয় দলের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তাঁর মতে, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে বড় সমস্যা দুর্বল ফুটওয়ার্ক। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার মতো পেস ও বাউন্সনির্ভর কন্ডিশনে এই দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের দলে ছিলেন মাহফিজুল ইসলাম রবিন। অভিষেক টেস্টের প্রথম বলেই কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হন তিনি। পরের ইনিংসে কিছুটা থিতু হলেও বড় করতে পারেননি ইনিংস। দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই তরুণ।

তবে অভিষেক সিরিজে রবিনের ব্যাটিংয়ে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ডোনাল্ড। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে সাবেক এই প্রোটিয়া পেসার বলেন, রবিনকে বেশ আত্মবিশ্বাসী ও গোছানো মনে হয়েছে। তাঁর ব্যাটিংয়ে ভারসাম্য ছিল এবং পরিকল্পনাও ছিল পরিষ্কার। সব ধরনের শট খেলার সামর্থ্যও রয়েছে তাঁর।

ডোনাল্ড আরও বলেন, রবিনের চলাফেরা ভালো এবং বল খেলার জন্য হাতে যথেষ্ট সময় রয়েছে বলে মনে হয়েছে। পেসারদের বিপক্ষে তাঁর দৃঢ়তা ও ভারসাম্যপূর্ণ ব্যাটিং মুগ্ধ করেছে তাঁকে। একটি ভুলে উইকেট হারালেও সামগ্রিকভাবে রবিনের পারফরম্যান্সে সন্তুষ্ট সাবেক এই কোচ।

রবিনকে এখনই বিচার করতে চান না ডোনাল্ড। তাঁর বিশ্বাস, পর্যাপ্ত সুযোগ ও টিম ম্যানেজমেন্টের আস্থা পেলে নিজের সামর্থ্য প্রমাণ করতে পারবেন এই তরুণ। এমনকি টানা ১০টি টেস্ট খেলার সুযোগ পেলে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে তাঁর মধ্যে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। দুই টেস্টের চার ইনিংসে মাত্র ১৯ রান করেছেন তিনি। দুই ম্যাচেই একবার করে রানের খাতা খোলার আগেই ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের দুর্বলতা নিয়ে ডোনাল্ডের পর্যবেক্ষণ, ফুটওয়ার্কের সমস্যাই মুমিনুলকে সবচেয়ে বেশি ভুগিয়েছে।

সাবেক এই কোচের মতে, দক্ষিণ আফ্রিকার বোলাররা ফুলার লেন্থে বল করে মুমিনুলকে চাপে ফেলেছেন। বারবার ক্রিজের পেছনে সরে গিয়ে বল মোকাবিলা করতে গিয়ে সমস্যায় পড়েছেন তিনি। সর্বশেষ আউটের ক্ষেত্রেও দুর্বল ফুটওয়ার্কের প্রভাব দেখা গেছে। বলের দিকে হাত বাড়িয়ে দেওয়ায় গ্লাভসে লেগে সেটি চলে যায় উইকেটরক্ষকের হাতে।

মুমিনুলের সমস্যার ব্যাখ্যা দিতে গিয়ে ১৯৯৬-৯৭ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের উদাহরণ টেনেছেন ডোনাল্ড। সে সময়ও ভারতীয় ব্যাটাররা প্রোটিয়া পেসারদের বিপক্ষে একই ধরনের সমস্যায় পড়েছিলেন। তবে শচীন টেন্ডুলকার নিজের অসাধারণ ফুটওয়ার্কের কারণে অন্যদের তুলনায় ভালো খেলেছিলেন এবং সিরিজের সঙ্গে সঙ্গে আরও উন্নতি করেছিলেন।

শুধু মুমিনুল নন, শান্তর ব্যাটিংয়েও একই দুর্বলতা দেখেছেন ডোনাল্ড। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইবারই দুর্বল ফুটওয়ার্কের কারণে শান্তর ডিফেন্স ভেঙে গেছে। জোহানেসবার্গে রাবাদার গতি সামলাতে পারেননি তিনি। অন্য ইনিংসে আনরিখ নর্কিয়ার ফুলার লেন্থের বলেও ভারসাম্য হারিয়ে উইকেট দিয়েছেন।

ডোনাল্ড বলেন, দেশের বাইরে দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলতে গেলে এসব দুর্বলতা আরও প্রকট হয়ে ওঠে। মুমিনুলকে ক্রিজের পেছনে সরে যাওয়ার প্রবণতা, দুর্বল ডিফেন্স ও দ্রুত পা নাড়াতে না পারার সমস্যা কাটিয়ে উঠতে হবে। একই সঙ্গে শরীরের ভারসাম্য ধরে রেখে সঠিক অবস্থান থেকে বল মোকাবিলা করতে হবে।

শান্তর প্রতিভা নিয়েও আশাবাদী ডোনাল্ড। তাঁর মতে, সামর্থ্য অনুযায়ী রান করতে পারছেন না এই ব্যাটার। ধারাবাহিকতার অভাব ও সেঞ্চুরি না পাওয়ার বিষয়টি হতাশাজনক হলেও শান্তর ওপর আস্থা রয়েছে তাঁর। ডোনাল্ডের বিশ্বাস, শান্ত এর চেয়ে অনেক ভালো ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারে হতাশা প্রকাশ করেছেন সাবেক এই কোচ। তাঁর মতে, প্রতিপক্ষকে তাদের মাটিতে হারানোর সামর্থ্য বাংলাদেশের ছিল। প্রথম টেস্টে ৪০০-এর বেশি রান করে সেই সম্ভাবনার প্রমাণও দিয়েছিল দল। তবে নো-বলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল এবং ব্যাটিংয়ের দুর্বলতা বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায় রিয়াল-বার্সা, বাধা মরক্কো

    খেলাধুলা ডেস্কঃ ২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যুতে বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি আয়োজন…

    সোরলথ-আলভারেজের গোলে ভাইকিংকে হারাল অ্যাতলেটিকো

    খেলাধুলা ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে জয় তুলে নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে নিজেদের মাঠ রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে নরওয়ের ক্লাব ভাইকিংকে ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দলের হয়ে একটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায় রিয়াল-বার্সা, বাধা মরক্কো

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 14 views
    বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায় রিয়াল-বার্সা, বাধা মরক্কো

    বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণ জানালেন সাবেক কোচ ডোনাল্ড

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 9 views
    বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণ জানালেন সাবেক কোচ ডোনাল্ড

    এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বদলি বাণিজ্য ও বন্ড সিন্ডিকেটের অভিযোগ

    এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বদলি বাণিজ্য ও বন্ড সিন্ডিকেটের অভিযোগ

    সোরলথ-আলভারেজের গোলে ভাইকিংকে হারাল অ্যাতলেটিকো

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 22 views
    সোরলথ-আলভারেজের গোলে ভাইকিংকে হারাল অ্যাতলেটিকো

    শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 13 views
    শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

    স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 19 views
    স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
    ২৬ নভেম্বর ২০২৬

    বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণ জানালেন সাবেক কোচ ডোনাল্ড

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob