সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকের কথা রয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
সংগঠনটির নেতারা জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা, বিরোধীদলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ইস্যু, ১১ দলীয় ঐক্যের অবস্থান এবং জামায়াতের উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হবে বৈঠকে।










