সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন (পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য অনুষ্ঠানে পাঁচজনকে পুরস্কার প্রদান করা হয়।

এসময় ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে।

চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।’

প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খান প্রমুখ।

Share this news as a Photo Card

  • Related Posts

    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    ডেস্ক নিউজ : স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতে গিয়ে সাধারণ মানুষের আর্থিক বিপর্যয় ঠেকানো এবং টেকসই স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। শুক্রবার (২৭ নভেম্বর)…

    তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান

    গণভোটের রায় মানতেও বিএনপি সরকার বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতাদের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 26 views
    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 33 views
    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 27 views
    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 35 views
    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
    ২৭ নভেম্বর ২০২৬

    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob