মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পর থেকেই সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি অর্থ দাবি করছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি। তবে, এক্ষেত্রে এজেন্সিগুলো সরাসরি না জড়িয়ে অসাধু সাব-এজেন্ট ও দালালচক্রের মাধ্যমে কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে।

এভাবে সারা দেশে দালালচক্রের মাধ্যমে এজেন্সিগুলো প্রতারণার জাল বিস্তৃত করেছে। সরকার মালয়েশিয়াগামী কর্মীদের জন্য অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করলেও দালালচক্র ও অসাধু সাব-এজেন্টরা কর্মীদের কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত দাবি করছে। যদিও সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং কর্মীদের নিয়মিত সতর্ক করছে। এ অবস্থায় সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট রিক্রুটিং অ্যাজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে ‘মালয়েশিয়ার কলিং ভিসার নামে ৮ লাখ টাকা দাবির বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক একটি আবেদন জমা দেওয়া হয়। আবেদনটি মন্ত্রণালয়ের নথিতে আপলোড করার পর অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট শাখা তদন্ত শুরু করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযোগকারী সায়মন আহমদ লিমন লিখিত আবেদনে জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ও ভবিষ্যত্ গড়ার আশায় তিনি মালয়েশিয়ায় কাজের চেষ্টা করছেন। এ উদ্দেশ্যে বনানীর ফায়াজ ইন্টারন্যাশনাল (আরএল-২৮২৪) রিক্রুটিং অ্যাজেন্সির সঙ্গে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির মালিক রাকিব খান কলিং ভিসায় তাকে পাঠানোর জন্য ৮ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।

লিমন বলেন, একজন সাধারণ কর্মজীবী মানুষের পক্ষে এত টাকা জোগাড় করা অত্যন্ত কঠিন। আর্থিক সংকটের মধ্যেও বিদেশে কাজের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু অতিরিক্ত অর্থ দাবির কারণে সেই সুযোগ কঠিন হয়ে পড়ছে। সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে কেন এত টাকা চাওয়া হচ্ছে, কোন খাতে কত অর্থ ব্যয় হবে এবং এই অর্থ নেওয়ার সরকারি অনুমোদন আছে কি না, এসব বিষয় কর্মীদের জানা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তিনি। তবে ফায়াজ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাকিব খানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তার দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। তবে শুধু একজন কর্মীর কাছেই নয়, মালয়েশিয়ায় বেসরকারিভাবে যেতে আগ্রহী অনেকের কাছ থেকেই একই ধরনের অর্থ নানা কৌশলে দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিচে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কয়েক জন কর্মীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। মনিরুল নামে কুমিল্লা থেকে আসা একজন কর্মী বলেন, মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের কাছে ৭ থেকে ৮ লাখ টাকা চাওয়া হচ্ছে। সরকারি নির্ধারিত খরচের কথা বললে জবাবে কর্মীদের বলা হচ্ছে, ঐ খরচে যেতে পারলে যেন তারা চলে যান। আবার কারো কারো কাছে বলা হচ্ছে, খরচ ৫ লাখ থেকে ৬ লাখ টাকা। মেডিক্যালে অনুপযুক্ত বা আনফিট হলে তখন আর যাওয়াই সম্ভব হবে না। সব মিলিয়ে ৬ লাখ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে বলেও ধারণা দেওয়া হচ্ছে। তবে তিনি কোনো এজেন্সির নাম বলতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে, এসব অভিযোগের বিষয়ে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর অবস্থান ভিন্ন। তারা সরকার নির্ধারিত ফি অনুযায়ী কর্মী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন। তাদের দাবি, মূলত মধ্যস্বত্বভোগী বা দালালদের কারণেই অভিবাসন খরচ বেড়ে যায়। এ বিষয়ে আল সুপ্ত ওভারসিজের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার সর্বোচ্চ চেষ্টা তারা করবেন। তিনি মনে করেন, বাংলাদেশের শ্রমিকেরা যেন কম খরচে বিদেশে যেতে পারেন, সেটি এজেন্সিগুলোও চায়। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একটি এজেন্সির মালিক অভিবাসন ব্যয় বাড়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেন, এজেন্সিগুলো সরাসরি সাধারণ কর্মীদের পায় না। বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে কর্মীরা তাদের কাছে আসেন। একজন হয়তো এজেন্সির কাছ থেকে একটি রেট জেনে নিলেন, এরপর অন্য একজনের মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা করলেন। এভাবে কয়েক হাত ঘুরে কর্মী এজেন্সির কাছে পৌঁছান। প্রতিটি ধাপে যুক্ত হয় অতিরিক্ত টাকা, ফলে অভিবাসন ব্যয় বেড়ে যায়।

এসব অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী রিক্রুটিং এজেন্সির অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

অনিয়মকারীদের বিরুদ্ধে অভিযান ও তদন্ত চলছে

গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখার এক দায়িত্বশীল কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি, স্বাস্থ্য পরীক্ষার নামে টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তিনি জানান, গত সোমবার ঢাকার পল্টন টাওয়ারে চাঁদ ট্র্যাভেলসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের কথিত মালিককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    ডেস্ক নিউজঃ আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে আজ। রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর…

    দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

    ডেস্ক নিউজঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 12 views
    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 14 views
    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 21 views
    দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

    বাড়ি গোপালগঞ্জ হলেই ঢাকা থেকেও বন্ধ হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 15 views
    বাড়ি গোপালগঞ্জ হলেই ঢাকা থেকেও বন্ধ হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা

    নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 16 views
    নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

    করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ১৫, এখনো নিখোঁজ ২

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 17 views
    করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ১৫, এখনো নিখোঁজ ২
    ২৯ নভেম্বর ২০২৬

    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob