ফের চলচ্চিত্রে ফিরছেন শবনম বুবলী

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। নিজের ফিটনেস পুনরুদ্ধার করতে কঠোর পরিশ্রম করছেন তিনি।কন্যা শারলিন খানের সার্বিক যত্নের পাশাপাশি নিজে নিয়মিত বিশেষ ডায়েট ও জিম অনুসরণ করছেন অভিনেত্রী, যাতে খুব দ্রুত সময়ে নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন তিনি।

কন্যা শারলিন খানের জন্মের পর খুব একটা জনসম্মুখে আসেননি শবনম বুবলী। তবে সামাজিক মাধ্যমে নিয়মিতই ছিলেন তিনি। ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলকে সাপোর্ট থেকে শুরু করে ফটোশুটের ভিডিও-ছবিসহ নানা কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী।

আগামী মাসেই তার ফেরার কথা রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মধ্য দিয়ে। তবে তার এ ফেরার প্রস্তুতির মূল আকর্ষণ ও পরিকল্পনার মধ্যে রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ দিয়ে প্রত্যাবর্তন।  সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন শবনম বুবলী। পুরান ঢাকার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ।

এছাড়া মুক্তির অপেক্ষায় সিনেমার মধ্যেূ রয়েছে— শাপলা শালুক। এ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এ ছাড়া ‘কয়লা’ সিনেমাটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন করেছেন অভিনেত্রী।

  • Related Posts

    বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

    বিনোদন ডেস্ক  : বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক সম্মতিতেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন এই তারকা জুটি। রবিবার নিজেদের ফেসবুক পোস্টে বিচ্ছেদের…

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেপ্তার

    বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের মামলায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। শুক্রবার (২ অক্টোবর) বান্দ্রায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 2 views
    টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা

    ‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 10 views
    ‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 12 views
    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

    কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 9 views
    কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি

    বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 11 views
    বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

    সুশাসন ও সংস্কারে বদলেছে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, এসএসসিতে পাস ৮৮.৬৪ শতাংশ

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 13 views
    সুশাসন ও সংস্কারে বদলেছে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, এসএসসিতে পাস ৮৮.৬৪ শতাংশ