গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ভারতের মুম্বাইয়ের জুহুতে গুলিকাণ্ডের প্রায় এক মাস পর আবারও প্রকাশ্য মঞ্চে ফিরলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে লাল ধুতির আদলে তৈরি বিশেষ পোশাকে ‘দেবা শ্রী গণেশা’ গানে নেচে দর্শকদের নজর কাড়েন তিনি। মঞ্চে ফেরার অনুভূতি জানিয়েছেন।

পারফর্ম করার পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি তুলে ধরেন ‘বাঘি’খ্যাত এই অভিনেতা। তিনি লেখেন, ‘আবারও মঞ্চে ফিরতে পেরে আনন্দিত। উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও অমৃতা ফড়ণবিসজিকে ধন্যবাদ। আমার কাছে এটি অনেক বড় সম্মান।’

অনুষ্ঠানে টাইগারের সাজপোশাক ছিল চোখে পড়ার মতো। লাল ধুতির আদলে তৈরি ট্রাউজার্স পরে মঞ্চে ওঠেন তিনি। তার নাচের ছন্দ ও প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে।

গুলিকাণ্ডের পর প্রায় এক মাস সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটাই নীরব ছিলেন টাইগার। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নতুন গান ‘তেনু লেকে জানা’র টিজার প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আরও একটি সুযোগ, আরও একটি নাচ।’

টাইগারের এই পোস্টে মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার বোন কৃষ্ণা শ্রফ। তিনি লিখেছেন, ‘হি ইজ ব্যাক’ অর্থাৎ টাইগার আবার ফিরেছেন।

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় গুলির ওই ঘটনা ঘটে। একটি ফুটবল মাঠ থেকে টাইগারের গাড়ি বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি সেটি লক্ষ্য করে গুলি চালায়।

সৌভাগ্যবশত ওই ঘটনায় অক্ষত ছিলেন টাইগার। তবে তার গাড়ির চালক আহত হন। ঘটনাটি ঘিরে বলিউডে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এরপর থেকেই প্রকাশ্য অনুষ্ঠানে টাইগারের ফেরা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ছিল।

এদিকে নতুন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন টাইগার। করণ জোহরের প্রযোজনায় ‘লাগ জা গলে’ সিনেমায় দেখা যাবে তাকে। রাজ মেহতা পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন জাহ্নবী কাপুর ও লক্ষ্য লালওয়ানি। আগামী বছরের ১৪ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এছাড়া রেমো ডি’সুজার পরিচালনায় আরও একটি সিনেমায় কাজ করবেন তিনি।

Share this news as a Photo Card

  • Related Posts

    ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ

    বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত ভিডিওকে কেন্দ্র করে অমিতাভ বচ্চন ও সনি টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা। ভিডিওতে জনপ্রিয় কুইজ শো ‘কৌন…

    পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

    বিনোদন ডেস্ক : শেষ মুহূর্তে এসে রাশমিকা মান্দান্না অভিনীত ‘মাইসা’ চলচ্চিত্রটির মুক্তি ২৭ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, বড় পর্দায় দর্শকদের সেরা অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই তারা এই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ

    • By Moon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 2 views
    গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ

    বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 7 views
    বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো

    ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ

    • By Moon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 4 views
    ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ

    সূচকের ঊর্ধ্বমুখিতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

    • By Moon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 8 views
    সূচকের ঊর্ধ্বমুখিতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

    ভিয়েতনামের সমান মজুরি দিতে প্রস্তুত পোশাক মালিকরা: বিজিএমইএ সভাপতি

    • By Moon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 12 views
    ভিয়েতনামের সমান মজুরি দিতে প্রস্তুত পোশাক মালিকরা: বিজিএমইএ সভাপতি

    শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 5 views
    শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
    ২৩ নভেম্বর ২০২৬

    গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob