বাবা হলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : বাবা হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। অনুপম ও গায়িকা প্রস্মিতা পালের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। মা ও ছেলে দু’জনেই সুস্থ আছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বাবা হওয়ার খবর জানিয়েছেন অনুপম।

তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন অনুপম ও প্রস্মিতা।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে অনুপম জানান, মা ও ছেলে দু’জনেই ভালো আছেন।

মা হওয়ার খবরটি এতদিন অনেকটাই আড়ালে রেখেছিলেন প্রস্মিতা। অনুপমও বরাবর ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। ফলে তাদের জীবনে নতুন অতিথি আসার খবরও অনেকটা আচমকাই জানতে পেরেছেন অনুরাগীরা।

অনুপম ও প্রস্মিতার পরিচয় অবশ্য বহু বছরের। শুরুতে সম্পর্ক ছিল শুধুই পেশাগত, পরে বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। ২০২৪ সালে বিয়ে করেন তারা। তাদের প্রেম ও বিয়ের খবর যেমন হঠাৎ করেই প্রকাশ্যে এসেছিল, তেমনই এবার বাবা-মা হওয়ার সুখবরেও চমকে গেলেন অনুরাগীরা। নতুন জীবনের শুরুতে এই তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

  • Related Posts

    শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ থেকে ৮ ফুট লম্বা সাপ উদ্ধার

    বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’ এর বাগান এলাকায় জোড়া সাপ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে একটি শেডের নিচে পরস্পর…

    বচ্চন পরিবারের সুনাম নিয়ে হাইকোর্টের প্রশ্ন

    বিনোদন ডেস্ক : অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশের অভিযোগের মামলায় গুরুত্বপূর্ণ কিছু আইনি প্রশ্ন তুলেছেন দিল্লি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 9 views
    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

    অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 8 views
    অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

    নৌবাহিনীর ব্যবস্থাপনায় রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত

    নৌবাহিনীর ব্যবস্থাপনায় রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত

    বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 7 views
    বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

    মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 7 views
    মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি

    ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর আজম

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 7 views
    ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর আজম